শিরোনাম
দুই জোড়া কানের দুল, হানিফ ও জানোকি চাকমার সম্প্রীতির পরিচয়কাপ্তাইয়ের রাইখালীতে জুয়া খেলার সময় আটক ৬কাপ্তাইয়ে ফরেস্ট গার্ডদের বেসিক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণশিক্ষার্থীদের মাদক ও খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে: প্রকৌশলী মাহামুদ হাসানসাজেকের প্রত্যন্ত জারুলছড়িতে সেনাবাহিনীর মানবিক চিকিৎসা সেবাবান্দরবানের থানচিতে সীমান্তবর্তী বড় মদকে হাসপাতাল স্থাপনের দাবিখাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানকে অতিথি ডটকমের সংবর্ধনাআপনাদের তুলে ধরা সমস্যা সম্পর্কে সরকার সম্পূর্ণ সচেতন: পার্বত্য মন্ত্রীকেপিএম সহ রুগ্ন শিল্প প্রতিষ্ঠানগুলো পুনরুজ্জীবিত করবে সরকার: বিসিআইসি চেয়ারম্যানফ্যামিলি কার্ড এর তথ্য সংগ্রহকারীদের কাপ্তাইয়ে প্রশিক্ষণ

বান্দরবান থানচিতে সাড়ে ৩ কোটি টাকার আফিমসহ আটক-১

১২৪

॥ আকাশ মার্মা মংসিং,বান্দরবান ॥

বান্দরবানের থানচি উপজেলায় র‌্যাব-বিজিবি যৌথ বাহিনীর অভিযানে সাড়ে ৩ কোটি টাকার আফিমসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার(৯ মার্চ) বিকেলে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা সূত্রে জানা যায়, জেলার থানচি উপজেলার সদর ইউনিয়নের থানচি ব্রিজ এলাকায় মাইক্রো স্টেশনে অভিযান চালায় র‌্যাব ও বিজিবি যৌথ বাহিনীর সদস্যরা। অভিযানের নেতৃত্ব দেন চট্টগ্রাম র‌্যাব-৭ এর মেজর মাঃ মুশফিকুর রহিমের নেতৃত্বে ১২ জনের একটি টহল দল এবং বলিপাড়া ৩৮ বিজিবি ব্যাটালিয়নের হাবিলদার মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে ১০ জনের একটি টহলদল। অভিযানের সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম লেংরাও ম্রো (১৯)। তার বাড়ি থানচির তীন্দু ইউনিয়নের রেংবো পাড়া এলাকায়। এসময় আটক ব্যাক্তির কাছ থেকে ৩ কেজি ৭০০ গ্রাম আফিম উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৫০ লক্ষ টাকা।

এ বিষয়ে চট্টগ্রাম র‌্যাব-৭ এর মেজর মাঃ মুশফিকুর রহিম, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আফিমের একটি চালান হাত বদলের খবর পেয়ে ক্রেতা সেজে অভিযান চালানো হয়। অভিযানে ৩ কেজি ৭শ গ্রাম আফিম উদ্ধার করা হয়েছে। একজন মাদক ব্যবসায়ীকেও আটক করা হয়।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া মাদকসহ ১ জনকে থানায় সোপর্দ করা হয়েছে। থানচি থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।