শিরোনাম
দুই জোড়া কানের দুল, হানিফ ও জানোকি চাকমার সম্প্রীতির পরিচয়কাপ্তাইয়ের রাইখালীতে জুয়া খেলার সময় আটক ৬কাপ্তাইয়ে ফরেস্ট গার্ডদের বেসিক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণশিক্ষার্থীদের মাদক ও খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে: প্রকৌশলী মাহামুদ হাসানসাজেকের প্রত্যন্ত জারুলছড়িতে সেনাবাহিনীর মানবিক চিকিৎসা সেবাবান্দরবানের থানচিতে সীমান্তবর্তী বড় মদকে হাসপাতাল স্থাপনের দাবিখাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানকে অতিথি ডটকমের সংবর্ধনাআপনাদের তুলে ধরা সমস্যা সম্পর্কে সরকার সম্পূর্ণ সচেতন: পার্বত্য মন্ত্রীকেপিএম সহ রুগ্ন শিল্প প্রতিষ্ঠানগুলো পুনরুজ্জীবিত করবে সরকার: বিসিআইসি চেয়ারম্যানফ্যামিলি কার্ড এর তথ্য সংগ্রহকারীদের কাপ্তাইয়ে প্রশিক্ষণ

কাজে যাওয়া পথে হাতির আক্রমণে নারীর মৃত্যু লামায়

৫৪

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

লামা উপজেলায় বন্য হাতির আক্রমণে নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আজিজনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গরুরলোডা এলাকার মোস্তফা গ্রুপের রাবার বাগানে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ওই নারীর নাম হাজেরা বেগম (৪২)। তিনি গরুরলোডা এলাকার নুরু মিয়ার স্ত্রী ও গণি হাজীর ছোট বোন।

প্রত্যেক্ষদর্শী ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, হাজেরা বেগম মোস্তফা গ্রুপের রাবার বাগানের অফিসে রান্নার কাজ করত। সকালে হাজেরা বেগম কাজে যাওয়ার সময় বাগানে অবস্থান করা বন্য হাতির সামনে পড়ে যায়। ফলে বন্য হাতি হাজেরা বেগমকে আছড়িয়ে গুরুতর আহত করে। পথচারী কয়েকজন দেখতে পেয়ে তার স্বজনদের খবর দিলে তারা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলার পদুয়া সরকারি হাসপাতালে নিয়ে যায়। সকাল সাড়ে ৯টার দিকে ওই নারীর মৃত্যু হয়েছে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ হারেচ মিয়া বলেন, হাতির আক্রমণে মহিলার মৃত্যুর বিষয়টি আমি উপজেলা চেয়ারম্যান, ইউএনও, লামা থানা ও আজিজনগর চেয়ারম্যানকে জানিয়েছি। মহিলার লাশ হাসপাতাল থেকে এনে এখন তার বাড়িতে রাখা হয়েছে।

হাতির আক্রমণে নারীর মৃত্যু বিষয়টি নিশ্চিত করে আজিজনগর ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন কোম্পানী বলেন, পুলিশ ও বন বিভাগ ঘটনাস্থলে গেছে।

লামা বন বিভাগের ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা মোঃ খাইরুল আলম বলেন, আজ ভোরে বন্য হাতির একটি দল গরুরলোডা গ্রামের পাহাড়ি এলাকায় হানা দিয়ে কয়েকটি বসতঘর নষ্ট করে। এ সময় হাতির আক্রমণে এক নারী নিহত হয়েছেন। হাতির দলটি বর্তমানে ওই পাশের পাহাড়ে অবস্থান করছে। নিহত নারীর পরিবারকে বন বিভাগের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেয়া হবে।