শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

সাংবাদিক জামাল হত্যার মামলা : ১৪ বছরেও আলোর মুখ দেখেনি

৫৬

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি জেলার সাংবাদিক জামাল উদ্দিন হত্যার দীর্ঘ ১৪ বছর পেরিয়ে গেলেও এই নৃশংস হত্যাকান্ডে মামলা দায়ের করা হলেও তদন্ত তো দূরে কথা এখনো পর্যন্ত আলোর মুখ দেখেনি । এতেই বিচার বিভাগের উপর আস্থাহীনতায় ভূগছে রাঙ্গামাটির কর্মরত সাংবাদিক ও তাঁর পরিবার।

শনিবার (০৬ মার্চ) সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে রাঙ্গামাটি প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত সাংবাদিক জামাল উদ্দিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

এসময় মানববন্ধনে রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সুশীল প্রসাদ চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মিলটন বড়ুয়া, সাধারণ সম্পাদক নন্দন দেবনাথ,যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী ও প্রায়াত সাংবাদিক জামাল উদ্দিনের ছোট বোন ও প্রেসক্লাবের মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা জান্নাত মুমু প্রমুখ।

প্রায়াত সাংবাদিক জামাল উদ্দিনের ছোট বোন সাংবাদিক ফাতেমা জান্নাত মুমু বলেন, ১৪ বছর পেরিয়ে গেলেও ভাই হত্যার বিচার এখনো পাননি। বিচার হবে কিনা তা নিয়ে শঙ্কায় আছেন। মামলায় তদন্তের পর তদন্ত হল। কিন্ত জামাল হত্যাকান্ডের রহস্য উন্মোচন হলো না।

তিনি আরো বলেন, ২০০৭ সালে ৫ মার্চ অপহরণের হয় তাঁর ভাই। ৬ মার্চ লাশ মিলে জঙ্গলে। কে বা কারা তাকে অপহরণ করেছে, হত্যা করেছে। কেন করেছে? কিছুই জানতে পারিনি আজও। ভাই হত্যার বিচার না পেয়ে এখনো আস্থাহীনতায় তাঁর পরিবার। তাই তিনি সরকারের কাছে ভাই হত্যার বিচারের দাবি করেন।

উল্লেখ্য, ২০০৭ সালে ৫ মার্চ নিখোঁজ হয় সাংবাদিক মোঃ জামাল উদ্দীন। এরপর ৬মার্চ রাঙ্গামাটি পর্যটন এলাকার হেডম্যান পাড়ার জঙ্গলে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি মৃত্যুর আগ পর্যন্ত দৈনিক বর্তমান বাংলা, বার্তা সংস্থা আবাস ও বেসরকারি টেলিভিশন এনটিভিতে কর্মরত ছিলেন।