শিরোনাম
কাপ্তাইয়ে ১৩ লিটার চোলাই মদসহ যুবক গ্রেফতারবান্দরবানের রোয়াংছড়িতে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতসাজেকে সেনা জোনের উদ্যোগে প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদানরাঙ্গামাটির লংগদুতে জরাজীর্ণ ব্রিজ থেকে নদীতে পড়ে ছাত্রের মৃত্যুটিকটক করা নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধের শালিসে মানা না মানা নিয়ে সংঘর্ষে আহত ৪বাঘাইছড়িতে বিজিবি উদোগে বৃক্ষরোপণ, আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণরামগড়ে বিজিবির অভিযানে বিভিন্ন সময়ে জব্ধ তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংসসরকার দেশের অর্থনীতির চাকাকে শক্তিশালী করতে বদ্ধপরিকর: পার্বত্য মন্ত্রীকাপ্তাই ৪১ বিজিবির অভিযানে ৮৩ লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্ধকাপ্তাইয়ে ইসলামী সম্মেলনে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

রাঙ্গামাটিতে অগ্নিকান্ডে ১৬ বসতবাড়ি পুড়ে ছাই

৪৭

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি শহরের ভয়াবহ অগ্নিকান্ডে ১৬টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (০৬ মার্চ) দুপুরে শহরের কাঁঠালতলী খাদ্য গোডাউনের পেছনে এই ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে।

এলাকাবাসী ও প্রত্যদর্শীরা জানান, সম্ভবত রান্না ঘরের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে আগুন লাগার সাথে সাথে আগুনের লেলিহান চার দিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়।পরে ফায়ার সার্ভিস এসে প্রায় টানা ২ ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে ২০ থেকে ৩০ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হতে পারে।

এদিকে আগুন লাগার সাথে সাথে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ ছুফি উল্লাহ,অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, বিভিন্ন পেশার লোকজন,সেনাবাহিনী,বিজিবি ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা করেছেন। সকলের সহযোগিতায় আশেপাশের দোকানপাট রক্ষা করা সম্ভব হয়েছে।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক রতন কুমার নাথ বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদেরকে সহযোগিতা করেছেন,পুলিশ,সেনাবাহিনী,বিজিবি ও স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ।

তিনি আরো জানান, প্রাথমিক ভাবে আগুনে ক্ষতিগ্রস্ত ১৬ পরিবারের তালিকা সংগ্রহ করা হয়েছে। এতে ক্ষয় ক্ষতির পরিমান আনুমানিক ২০লক্ষ টাকার মত হতে পারে। তবে আগুন কি ভাবে লেগেছে তা জানতে পারিনি।