শিরোনাম
কাপ্তাইয়ে ১৩ লিটার চোলাই মদসহ যুবক গ্রেফতারবান্দরবানের রোয়াংছড়িতে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতসাজেকে সেনা জোনের উদ্যোগে প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদানরাঙ্গামাটির লংগদুতে জরাজীর্ণ ব্রিজ থেকে নদীতে পড়ে ছাত্রের মৃত্যুটিকটক করা নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধের শালিসে মানা না মানা নিয়ে সংঘর্ষে আহত ৪বাঘাইছড়িতে বিজিবি উদোগে বৃক্ষরোপণ, আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণরামগড়ে বিজিবির অভিযানে বিভিন্ন সময়ে জব্ধ তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংসসরকার দেশের অর্থনীতির চাকাকে শক্তিশালী করতে বদ্ধপরিকর: পার্বত্য মন্ত্রীকাপ্তাই ৪১ বিজিবির অভিযানে ৮৩ লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্ধকাপ্তাইয়ে ইসলামী সম্মেলনে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

বান্দরবানের সাংগু নদীতে থেকে ব্যক্তির অজ্ঞাত মরদেহ উদ্ধার

৫৮

॥ আকাশ মার্মা মংসিং, বান্দরবান ॥
বান্দরবানে থানচি উপজেলার সাংগু নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে জিনিঅং পাড়ার নদী থেকে এ মরদেহটি পুলিশ উদ্ধার করে বলে থানা সুত্র জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুর দেড়টা উপজেলা সদর ইউনিয়নে ৩নং ওয়ার্ড এলাকা জিনিঅং পাড়া নদীর ঘাটে এ অজ্ঞাত মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনাস্থাল এসে মরদেহটি উদ্ধার করে। তবে মরদেহটির পরিচয় পাওয়া যায়নি।

থানচি থানার ওসি (তদন্ত) সামিন শেখ জানান, উদ্ধারকৃত মরদেহটি বান্দরবান সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, তিন চারদিন আগে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের বিষয় মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে।