শিরোনাম
কাপ্তাইয়ে ১৩ লিটার চোলাই মদসহ যুবক গ্রেফতারবান্দরবানের রোয়াংছড়িতে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতসাজেকে সেনা জোনের উদ্যোগে প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদানরাঙ্গামাটির লংগদুতে জরাজীর্ণ ব্রিজ থেকে নদীতে পড়ে ছাত্রের মৃত্যুটিকটক করা নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধের শালিসে মানা না মানা নিয়ে সংঘর্ষে আহত ৪বাঘাইছড়িতে বিজিবি উদোগে বৃক্ষরোপণ, আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণরামগড়ে বিজিবির অভিযানে বিভিন্ন সময়ে জব্ধ তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংসসরকার দেশের অর্থনীতির চাকাকে শক্তিশালী করতে বদ্ধপরিকর: পার্বত্য মন্ত্রীকাপ্তাই ৪১ বিজিবির অভিযানে ৮৩ লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্ধকাপ্তাইয়ে ইসলামী সম্মেলনে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

খাগড়াছড়ির জেলা পরিষদ কর্তৃক বেসরকারী ১৫টি লাইব্রেরীকে বই প্রদান

৬৫

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়িতে “পড়ব বই গড়ব দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে জেলার বেসরকারী ১৫টি লাইব্রেরীকে বই দিয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

রবিবার (২৮ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি জেলা সরকারী গ্রন্থগারের হল রুমে এসব বই বিতরণ করা হয়। বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা সরকারী গ্রন্থগারের আহবায়ক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য নিলোৎপল খীসা।

অনুষ্ঠানে বই নিতে আসা ব্যক্তিদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, বই পড়ার কোন বিকল্প নেই, আলোকিত মানুষ হতে হলে বই পড়তে হবে। তাই তিনি সকলকে বই পড়ার জন্য উৎসাহ দেন। তিনি আরো বলেন এই বই দেওয়ার ধারা অব্যহত থাকবে। সকলে যেন নিজ এলাকায় বিভিন্ন প্রকার বই সহজে পড়তে পারেন, সেই জন্য প্রত্যেক এলাকা লাইব্রেরী গড়ে তোলার পরামর্শ দেন প্রধান অতিথি।
খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলার বিভিন্ন ক্যাটাগরীর ক ও খ শ্রেণিতে ভাগ করে প্রত্যেক লাইব্রেরীকে ৫০ থেকে ৬০হাজার টাকার বই প্রদান করা হয়।

অনুষ্ঠানে জেলা সরকারী গ্রন্থগারের প্রধান লাইব্রেরীয়ান ওয়েন চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী ও খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু দাউদ।
এছাড়া বেসরকারী বিভিন্ন লাইব্রেরীর সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গত জাতীয় গ্রন্থাগার দিবসে নিবন্ধিত প্রত্যেক লাইব্রেরীকে বই দেওয়ার ঘোষণা দিয়েছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রুু চৌধুরী অপু।