শিরোনাম
কাপ্তাইয়ে ১৩ লিটার চোলাই মদসহ যুবক গ্রেফতারবান্দরবানের রোয়াংছড়িতে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতসাজেকে সেনা জোনের উদ্যোগে প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদানরাঙ্গামাটির লংগদুতে জরাজীর্ণ ব্রিজ থেকে নদীতে পড়ে ছাত্রের মৃত্যুটিকটক করা নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধের শালিসে মানা না মানা নিয়ে সংঘর্ষে আহত ৪বাঘাইছড়িতে বিজিবি উদোগে বৃক্ষরোপণ, আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণরামগড়ে বিজিবির অভিযানে বিভিন্ন সময়ে জব্ধ তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংসসরকার দেশের অর্থনীতির চাকাকে শক্তিশালী করতে বদ্ধপরিকর: পার্বত্য মন্ত্রীকাপ্তাই ৪১ বিজিবির অভিযানে ৮৩ লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্ধকাপ্তাইয়ে ইসলামী সম্মেলনে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

মানিকছড়িতে গঁলায় ফাস দিয়ে মাদরাসা ছাত্রের আত্মহত্যা

৩৯

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়ি জেরার মানিকছড়ি উপজেলায় নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সে ঐ উপজেলার বাটনাতলা ইউনিয়নের তুলাবিল এলাকায় বসবাস করে। সোমবার (১মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।

নিহতের নাম মোঃ ইয়াছিন (১১) পিতা এলাকার মোঃ মুনছুর আলী বলে জানা গেছে। পারিবারিক সূত্রে জানান গেছে, নিহত ইয়াছিন মানিকছড়ি দারুসুন্না হাফিজিয়া মাদরসা ও এতিমখানার ছাত্র। মাদরাসায় যেতে অনিহা প্রকাশ করলে পিতা-মাতা তাকে বকাঝকা করে। এতে রাগ করে মা-বাবার অবর্তমানে গলায় ফাঁস দিয়ে নিজ ঘরে আত্মহত্যা করে। এক পর্যায়ে তার কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরে ডুকে দেখতে পায় গলায় ফাস দিয়ে ঝুলে আছে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন।

মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।