শিরোনাম
প্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়

লামায় গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর মৃত্যু

৫১

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

পারিবারিক কলহের জের ধরে বান্দরবানের লামা উপজেলায় গলায় ফাঁস লাগিয়ে ইয়াছমিন আক্তার (২০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা লাইল্যারমার পাড়ায় শুক্রবার এ ঘটনা ঘটে। ইয়াছমিন আক্তার লাইল্যারমার পাড়ার বাসিন্দা নুরুল হাকিমের স্ত্রী ও আবদুল মালেকের মেয়ে।

সূত্র জানায়, পারিবারিক কলহ ও স্বামীর সাথে মতের অমিল হওয়ায় বৃহস্পতিবার দিবাগত রাতে ইয়াছমিন আক্তার ও স্বামী আবদুল হাকিমের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার পর ইয়াছমিন আক্তার অভিমান করে ঘর থেকে বের হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার সকাল সাড়ে ৯টায় বাড়ী থেকে প্রায় ৩০০ গজ দূরে একটি গাছের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় ইয়াছমিনকে ঝুলতে দেখে পুলিশে খবর দেয় স্বজনরা।

এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, গৃহবধূ ইয়াছমিন আক্তারের আত্নহত্যার ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।