শিরোনাম
কাপ্তাইয়ে শহীদ হালিম লিয়াকত স্মৃতিবৃত্তি সনদ ও পুরস্কার বিতরণদায়িত্বশীল আচরণের মাধ্যমে সম্প্রীতির পরিবেশ নিশ্চিত করুন: জোন কমান্ডারখাগড়াছড়ির মাটিরাঙ্গায় অস্ত্র, নগদ টাকা ও মোটরসাইকেল সহ ৪ ডাকাত গ্রেফতারদুই দায়িত্ব নিয়ে পানছড়ির জয়নাল কাজ করবেন প্রতিবন্ধীদের নিয়েখাগড়াছড়ির রামগড়ে মানসিক ভারসাম্যহীন এক যুবকের আত্মহত্যাজলবায়ু ঝুঁকি মোকাবিলায় গ্রামীণ নারীদের নেতৃত্ব বাড়াতে হবেবন্যহাতির আক্রমণে নিহত মংখ্যাইচিং এর পরিবার পেল ৩ লক্ষ টাকারাঙ্গামাটির কাপ্তাইয়ে ডেঙ্গু জ্বরে একজনের মৃত্যুবাঘাইছড়ির সাজেকে পর্যটকবাহী চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১৩উন্নয়ন মানে শুধু মসজিদ, মন্দির কিংবা স্থাপনা নির্মাণ নয়: ওয়াদুদ ভূঁইয়া এমপি

দায়িত্বশীল আচরণের মাধ্যমে সম্প্রীতির পরিবেশ নিশ্চিত করুন: জোন কমান্ডার

৩

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবি উদ্যোগে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। রামগড় জোনের সার্বিক ব্যবস্থাপনায় অধিনায়ক ও জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম, বিজিওএম, পিএসসি এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে তৈচালাপাড়া বাস্কেটবল মাঠে সভার শুরুতে মুক্ত আলোচনায় আগত অতিথিবৃন্দ দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন সমস্যার বিষয়ে আলোচনা করেন।

দায়িত্বপূর্ণ এলাকার রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, রামগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার, স্থানীয় জন প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ, হেডম্যান ও কারবারী, কাঠ ব্যবসায়ী এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিতি ছিলেন। সঞ্চালনায় ছিলেন, রামগড় ৪৩ বিজিবির সহকারী পরিচালক (এডি) মোঃ শামসুল হক।

এ সময় সভাপতি জোন এর দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি বিশেষ করে পুজা মন্ডপসমূহের সার্বিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়াদিসহ আইন-শৃঙ্খলা রক্ষায় উদ্ভুত যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রনে সঠিক সময়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গকে অবহিত করা এবং উত্থাপিত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। এছাড়াও জোন কমান্ডার দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত জনসাধারণের দায়িত্বশীল আচরণের মাধ্যমে সম্প্রীতির পরিবেশ নিশ্চিত করুন। যেকোনো গুজব প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেন।