শিরোনাম
কিশোর বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণকাপ্তাই উপজেলায় বাড়ছে ডেঙ্গু রোগী ৪৪৯ জনে শনাক্ত ২৫, সুস্থ ২৪ জনহাতি সংরক্ষণে সরকার নতুন প্রকল্প হাতে নিয়েছে: প্রধান বন সংরক্ষকবান্দরবানের থানচিতে দর্শনীয় বহু স্থানের ঐতিহ্যের নামগুলোর সঠিক ব্যবহার দরকারদুর্গম পাহাড়ে শিক্ষার আলো আর পানির কষ্ট ঘোচাতে সেনাবাহিনীর উদ্যোগপ্রযুক্তি ও দক্ষতার সমন্বয়ে উৎপাদন বাড়ানোর আহ্বানমা’তো নাই বহুদিন পর নানাবাড়ি এসেছি, আপনাদের খেয়াল রাখব: প্রধানমন্ত্রীপ্রবীণদের জন্য স্বাস্থ্য খাতে ৫০%ছাড় এবং হাসপাতালে দুইটি সিট বরাদ্দ চাইদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশ

আলীকদমে ঐতিহ্যবাহী ২৭তম মারাইংতং জাদী মহাবৌদ্ধ মেলা সমাপ্ত

১৩২

॥ আলীকদম উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানের আলীকদম উপজেলাধীন ২ নং চৈক্ষ্যং ইউনিয়নের অন্তগর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে ১৬৬০ ফুট উচ্চতায় মারাইংতং পাহাড়ের উপরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পালিত হল ঐতিহ্যবাহী ২৭ তম মারাইংতং জাদী মহাবৌদ্ধ মেলা অনুষ্ঠান।

গত (২৬ জানুয়ারি) হইতে (২ ফেব্রুয়ারী)পর্যন্ত ৭ দিন ব্যাপী মেলায় ভদন্ত উ-উইচারা মহাথেরো ভান্তের সভাপতিত্বে ঐতিহব্যাহী ২৭তম মারাইংতং জাদী মহাবৌদ্ধ মেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়ের ৩০ জন অনাথ, গরীব অসহায় ছেলে শ্রমণ(প্রবজ্যা) ও ১০০ জন মেয়েকে মেশীলা করা হয়।

এ সময় ছোঃ য়াইং দান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্হিত ছিলেন, ধুংড়ি মং মার্মা,বান্দরবান জেলা পরিষদ সদস্য ও আলীকদম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।

পদযাত্রা অনুষ্ঠানের পরে সবাই আলীকদম কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে সমবেত হয় ও উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের ৪ টি গ্রামের দায়ক-দায়িকাদের অংশ গ্রহণে ভিক্ষু সংঘ এবং শ্রমণ মেশীলাদের ছোঃ য়াইং (ভোজন) দান করা হয়েছে। সকলের সার্বিক সহযোগীতায় ২৭তম মারাইংতং জাদী মহাবৌদ্ধ মেলা অনুষ্ঠান সমাপ্ত হলো।