শিরোনাম
কিশোর বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণকাপ্তাই উপজেলায় বাড়ছে ডেঙ্গু রোগী ৪৪৯ জনে শনাক্ত ২৫, সুস্থ ২৪ জনহাতি সংরক্ষণে সরকার নতুন প্রকল্প হাতে নিয়েছে: প্রধান বন সংরক্ষকবান্দরবানের থানচিতে দর্শনীয় বহু স্থানের ঐতিহ্যের নামগুলোর সঠিক ব্যবহার দরকারদুর্গম পাহাড়ে শিক্ষার আলো আর পানির কষ্ট ঘোচাতে সেনাবাহিনীর উদ্যোগপ্রযুক্তি ও দক্ষতার সমন্বয়ে উৎপাদন বাড়ানোর আহ্বানমা’তো নাই বহুদিন পর নানাবাড়ি এসেছি, আপনাদের খেয়াল রাখব: প্রধানমন্ত্রীপ্রবীণদের জন্য স্বাস্থ্য খাতে ৫০%ছাড় এবং হাসপাতালে দুইটি সিট বরাদ্দ চাইদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশ

রাঙ্গামাটি-বান্দরান-কক্সবাজার সরাসরি ৪টি বাস সার্ভিস চালু করার সিদ্ধান্ত

১৩৪

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি জেলার পর্যটন শিল্প বিকাশে এবং পর্যটকদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে রাঙ্গামাটি-বান্দরান-কক্সবাজার সরাসরি বাস সার্ভিস চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার (২জানুয়ারি) সকালে রাঙ্গামাটি চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজ মিলনায়তনে রাঙ্গামাটি চেম্বার ও যাত্রী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ এই সিদ্ধান্ত নেন।

রাঙ্গামাটি যাত্রী কল্যাণ সমিতির আহবায়ক আনোয়ার মিয়া বানুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজ মিলনায়তনের সভাপতি আব্দুল ওয়াদুদ। এ সময় রাঙ্গামাটি যাত্রী কল্যাণ সমিতির সদস্য সচিব জাহাঙ্গীর আলম মুন্না, চেম্বার পরিচালক মোঃ নিজাম উদ্দিন, রাঙ্গামাটি মালিক গ্রুপের মঈন উদ্দিন সেলিম, রাঙ্গামাটি প্রেসক্লাব সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাধারণ সম্পাদক নন্দন দেবনাথ, সহ অন্যান্য রাঙ্গামাটি মুল ধারার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজ সভায় জানানো হয়, সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী কিছু দিনের মধ্যে রাঙ্গামাটি হতে কক্সবাজার পর্যন্ত ৪টি বিলাস বহুল এসি/নন এসি বাস সার্ভিস চালু করা হবে। রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের এসি বাস সহ মেয়াদ উত্তীর্ণ গাড়ী চলাচল বন্ধ করতে সর্বস্তরের জনগনকে নিয়ে পাহাড়িকা বাস সার্ভিস বয়কট করার সহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহীত হয়।