শিরোনাম
কিশোর বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণকাপ্তাই উপজেলায় বাড়ছে ডেঙ্গু রোগী ৪৪৯ জনে শনাক্ত ২৫, সুস্থ ২৪ জনহাতি সংরক্ষণে সরকার নতুন প্রকল্প হাতে নিয়েছে: প্রধান বন সংরক্ষকবান্দরবানের থানচিতে দর্শনীয় বহু স্থানের ঐতিহ্যের নামগুলোর সঠিক ব্যবহার দরকারদুর্গম পাহাড়ে শিক্ষার আলো আর পানির কষ্ট ঘোচাতে সেনাবাহিনীর উদ্যোগপ্রযুক্তি ও দক্ষতার সমন্বয়ে উৎপাদন বাড়ানোর আহ্বানমা’তো নাই বহুদিন পর নানাবাড়ি এসেছি, আপনাদের খেয়াল রাখব: প্রধানমন্ত্রীপ্রবীণদের জন্য স্বাস্থ্য খাতে ৫০%ছাড় এবং হাসপাতালে দুইটি সিট বরাদ্দ চাইদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশ

পুলিশ সুপারের সঙ্গে রাঙ্গামাটি প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

১০৬

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর মোদ্দাছছের হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন রাঙ্গামাটি প্রেসক্লাবের নেতৃবৃন্দ। মঙ্গলবার (০২ফেব্রুয়ারি) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপারের নিজ কক্ষে তারা সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

এসময় জেলা পুলিশ সুপার প্রেসক্লাবের নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভ কামনা জানিয়ে অতীতের ন্যায় আগামীতেও জেলা পুলিশের সঙ্গে থাকার আহ্বান জানান। তিনি জেলা পুলিশের পক্ষ থেকে প্রেসক্লাবকে সহযোগিতার আশ^াস প্রদান করেন।

সাক্ষাৎকালে প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, এ প্রেসক্লাব পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত হয়েছে। দেশের মূল ধারার সব গণমাধ্যমগুলো এ প্রেসক্লাবের সাথে যুক্ত হয়েছেন। রুবেল-আনোয়ারদের নিয়ে তথাগঠিত প্রেসক্লাবটি সাংবাদিকদের প্রতিনিধিত্ব করে না। এরা একটি বিল্ডিংয়ের প্রতিনিধিত্ব করে। এখানে কোন পেশাদার সাংবাদিক নেই। এসময় তথাগঠিত সে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের অবস্থান নিয়েও জেলা প্রশাসককে অবহিত করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন রুবেল আনোয়ারদের হাতে কোন গণমাধ্যম নেই।

এসময় উপস্থিত ছিলেন, রাঙামাটি প্রেসক্লাব সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সহ-সভাপতি ও সম্পাদক ও প্রকাশক সাপ্তাহিক পাহাড়ের সময়, মিলটন বড়ুয়া, কামাল উদ্দিন, চৌধুরী হারুনর রশীদ, সাধারণ সম্পাদক নন্দন দেবনাথ, যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া, শান্তিময় চাকমা, সৈকত রঞ্জন চৌধুরী, তথ্য ও প্রচার সম্পাদক হিমেল চাকমা, অর্থ সম্পাদক এম কামাল উদ্দিন, নারী বিষয়ক সম্পাদক ফাতেমা জান্নাত মুমুসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।