শিরোনাম
কিশোর বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণকাপ্তাই উপজেলায় বাড়ছে ডেঙ্গু রোগী ৪৪৯ জনে শনাক্ত ২৫, সুস্থ ২৪ জনহাতি সংরক্ষণে সরকার নতুন প্রকল্প হাতে নিয়েছে: প্রধান বন সংরক্ষকবান্দরবানের থানচিতে দর্শনীয় বহু স্থানের ঐতিহ্যের নামগুলোর সঠিক ব্যবহার দরকারদুর্গম পাহাড়ে শিক্ষার আলো আর পানির কষ্ট ঘোচাতে সেনাবাহিনীর উদ্যোগপ্রযুক্তি ও দক্ষতার সমন্বয়ে উৎপাদন বাড়ানোর আহ্বানমা’তো নাই বহুদিন পর নানাবাড়ি এসেছি, আপনাদের খেয়াল রাখব: প্রধানমন্ত্রীপ্রবীণদের জন্য স্বাস্থ্য খাতে ৫০%ছাড় এবং হাসপাতালে দুইটি সিট বরাদ্দ চাইদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশ

জেলা প্রশাসকের সাথে রাঙ্গামাটি প্রেসক্লাব নেতৃবৃন্দের স্বাক্ষাৎ

৬০

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশীদ মামুনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাঙ্গামাটি প্রসেক্লাবের নেতৃবৃন্দ।
মঙ্গলবার(২ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসকের কক্ষে এ সৌজন্য স্বাক্ষাৎ করেন রাঙ্গামাটি প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

এ সময় জেলা প্রশাসক প্রেসক্লাবের নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে অতীতের ন্যায় আগামীতেও জেলা প্রশাসনের সাথে থাকার আহবান জানান। এ সময় তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রেসক্লাবকে সহযোগীতার  আশ্বাস প্রদান করেন।

স্বাক্ষাৎকালে প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন এ প্রেসক্লাব পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত হয়েছে। দেশের মুল ধারার সব গণমাধ্যমগুলো এ প্রেসক্লাবের সাথে যুক্ত হয়েছেন। রুবেল আনোয়ারদের নিয়ে তথাগঠিত প্রেসক্লাবটি সাংবাদিকদের প্রতিনিধিত্ব করে না। এরা একটি বিল্ডিংয়ের প্রতিনিধিত্ব করে। এখানে কোন পেশাদার সাংবাদিক নেই। এসময় তথাগঠিত সে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের অবস্থান নিয়েও জেলা প্রশাসককে অবহিত করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন তথাগঠিত সেই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলাদেশের স্বাধীনতা বিরোধী জামাতে মুখপত্র দৈনিক সংগ্রামের প্রতিনিধিত্ব করে। এদের সাথে হাত মিলিয়েছে সাখাওয়াত হোসেন রুবেল।

এ সময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সুশীল প্রসাদ চাকমা,সহ-সভাপতি ও সম্পাদক ও প্রকাশক সাপ্তাহিক পাহাড়ের সময়, মিলটন বড়ুয়া, কামাল উদ্দিন, চৌধুরী হারুনর রশীদ, সাধারণ সম্পাদক নন্দন দেবনাথ, যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া, শান্তিময় চাকমা, সৈকত রঞ্জন চৌধুরী, তথ্য ও প্রচার সম্পাদক হিমেল চাকমা, অর্থ সম্পাদক এম কামাল উদ্দিন, নারী বিষয়ক সম্পাদক ফাতেমা জান্নাত মুমু, সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।