শিরোনাম
কিশোর বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণকাপ্তাই উপজেলায় বাড়ছে ডেঙ্গু রোগী ৪৪৯ জনে শনাক্ত ২৫, সুস্থ ২৪ জনহাতি সংরক্ষণে সরকার নতুন প্রকল্প হাতে নিয়েছে: প্রধান বন সংরক্ষকবান্দরবানের থানচিতে দর্শনীয় বহু স্থানের ঐতিহ্যের নামগুলোর সঠিক ব্যবহার দরকারদুর্গম পাহাড়ে শিক্ষার আলো আর পানির কষ্ট ঘোচাতে সেনাবাহিনীর উদ্যোগপ্রযুক্তি ও দক্ষতার সমন্বয়ে উৎপাদন বাড়ানোর আহ্বানমা’তো নাই বহুদিন পর নানাবাড়ি এসেছি, আপনাদের খেয়াল রাখব: প্রধানমন্ত্রীপ্রবীণদের জন্য স্বাস্থ্য খাতে ৫০%ছাড় এবং হাসপাতালে দুইটি সিট বরাদ্দ চাইদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশ

রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের স্বাক্ষাত

জেলা পরিষদকে ক্ষমতায়ন করতে প্রেসক্লাবের সহায়তা কামনা

৫০

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সাথে সোমবার(০১ ফেব্রুয়ারি) দুপুরে সৌজন্য সাক্ষাত করেছেন রাঙ্গামাটি প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

এ সময় চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী প্রেসক্লাবের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন,পেশাদার সাংবাদিকদের সাথে পাশে থাকবে জেলা পরিষদ। জেলা পরিষদকে ক্ষমতায়ন করতে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সহযোগীতা চান চেয়ারম্যান।

স্বাক্ষাতকালে প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন এ প্রেসক্লাব পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত হয়েছে। দেশের মুল ধারার সব গণমাধ্যমগুলো এ প্রেসক্লাবের সাথে যুক্ত হয়েছেন। এ প্রেসক্লাবের বাইরে কেউ প্রেসক্লাবের পরিচয় দিলে তা হবে প্রতারণা। রুবেল আনোয়ারের তথাগঠিত প্রেসক্লাবটি সাংবাদিকদের প্রতিনিধিত্ব করে না।

এ সময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সহ-সভাপতি ও সম্পাদক ও প্রকাশক মিলটন বড়ুয়া, সহ-সভাপতি চৌধুরী হারুনর রশীদ, কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক নন্দন দেবনাথ, যুগ্ম সম্পাদক শান্তিময় চাকমা, জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া, কোষাধ্যক্ষ এম কামাল উদ্দিন, তথ্য ও প্রচার সম্পাদক হিমেল চাকমা, দপ্তর সম্পাদক বিজয় ধর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদ আলমগীর মানিক, নারী বিষয়ক সম্পাদক ফাতেমা জান্নাত মুমুসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলমের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।