দ্য স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রামের উদ্যোগে অসহায়দের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ
॥ কবির হোসেন, কাপ্তাই ॥
দারিদ্র্য ও অসচ্ছলতার কারণে পড়াশোনায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য শিক্ষাসামগ্রী বিতরণ করেছে দ্য স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রাম। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় চন্দ্রঘোনা খ্রিস্টান কুষ্ঠ হাসপাতাল চত্বরের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে অসহায় ও দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
দ্যা স্টুডেন্ট সোসাইটি সম্মনয় কমিটির সিনিয়র সদস্য ও আহবায়ক কলিম উল্লাহ এর সঞ্চালনায় এবং প্রতিষ্ঠতা সভাপতি মোঃ সাইফুল ইসলাম পারভেজের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন দ্যা স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রাম এর উপদেষ্টা ও কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন, প্রধান শিক্ষক ও উপদেষ্টা ফজলুল করিম, সাংবাদিক শান্তি রঞ্জন চাকমা, শিক্ষক মোঃ ফারুক, নয়ন সরকার আয়োজকরা বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিক্ষার্থী যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহযোগিতায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন শিক্ষাসামগ্রী পেয়ে শিক্ষার্থীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানায়। এসময় দ্যা স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রাম এর সদস্য ইসপাত আহমেদ, মোঃ জিহাদ, সাকিন বড়ুয়া লিখন, সাখাওয়াত হোসেন ও সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।