শিরোনাম
শ্রীশ্রী জন্মাষ্টমী উপলক্ষে খাগড়াছড়িতে মঙ্গল শোভাযাত্রারামগড় ছাত্রদলের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনাদ্য স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রামের উদ্যোগে অসহায়দের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণশুভ জন্মাষ্টমী উপলক্ষে কাপ্তাইয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভামন্ত্রীরা সংসদে বুক উঁচিয়ে বলেন দেশে কোন ঘাটতি নেই: মামুনুল হকরাঙ্গামাটিতে সঙ্গীতগুরু ফনিন্দ্র লাল ত্রিপুরা এঁর পরলোক গমনমানিকছড়িতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশেখাগড়াছড়ির দীঘিনালায় মাদক সেবন করায় যুবকের কারাদন্ডবান্দরবানের রোয়াংছড়িতে বাল্যবিবাহমুক্ত গ্রাম গড়তে অঙ্গীকারনামায় স্বাক্ষরসড়ক ধ্বসে কাপ্তাইয়ে ব্যাঙছড়ির শত পরিবারের ভোগান্তি

শুভ জন্মাষ্টমী উপলক্ষে কাপ্তাইয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভা

॥ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটি কাপ্তাইয়ে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা করা হয়েছে। শুক্রবার (সেপ্টেম্বর) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে চন্দ্রঘোনা কেপিএম কয়লার ডিপু হরিমন্দির হতে জন্মাষ্টমীর মহা শোভাযাত্রা বের হয়। কাপ্তাই উপজেলা বিভিন্ন মন্দিরের ভক্ত, পুজারী এবং সনাতনি সমাজের শত শত ভক্ত, সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ মহাশোভাযাত্রায় অংশ নেন।

উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সমলেন্দু বিকাশ দাশ এর সভাপতিত্বে কেপিএম কয়লার ডিপো হরি মন্দির প্রাঙ্গন হতে মহাশোভা যাত্রার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র। পরে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তন আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য উথোয়াই মং মারমা।

সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার সরকার। এখানে কোন সাম্প্রদায়িকতার স্থান নেই এই পাহাড়ে দীর্ঘ দিন ধরে সকল সম্প্রদায়ের লোকজন একসাথে বসবাস করে আসছেন। আগামীতেও পরস্পরের প্রতি আস্থা বিশ্বাস নিয়েই একসাথে থাকবেন।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙ্গামাটি জেলা বিএনপি’র সহ সভাপতি ডা. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট কাপ্তাই উপজেলার আহবায়ক জগদীশ চন্দ্র দাশ।

আলোচনা সভায় ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন, বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট রাঙ্গামাটি জেলার যুগ্ম আহবায়ক রূপক মল্লিক রাতুল, কেপিএম কয়লার ডিপু হরি মন্দির পরিচালনা কমিটির কার্যক্ররি সভাপতি রতন কান্তি মল্লিক, ইউপি সদস্য নীল কান্ত মল্লিক, কাপ্তাই উপজেলার পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সন্তোষ বিকাশ দাশ, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাপ্পা দে সহ সনাতনী সম্প্রদায়ের ভক্তরা উপস্থিত ছিলেন।