শিরোনাম
শ্রীশ্রী জন্মাষ্টমী উপলক্ষে খাগড়াছড়িতে মঙ্গল শোভাযাত্রারামগড় ছাত্রদলের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনাদ্য স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রামের উদ্যোগে অসহায়দের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণশুভ জন্মাষ্টমী উপলক্ষে কাপ্তাইয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভামন্ত্রীরা সংসদে বুক উঁচিয়ে বলেন দেশে কোন ঘাটতি নেই: মামুনুল হকরাঙ্গামাটিতে সঙ্গীতগুরু ফনিন্দ্র লাল ত্রিপুরা এঁর পরলোক গমনমানিকছড়িতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশেখাগড়াছড়ির দীঘিনালায় মাদক সেবন করায় যুবকের কারাদন্ডবান্দরবানের রোয়াংছড়িতে বাল্যবিবাহমুক্ত গ্রাম গড়তে অঙ্গীকারনামায় স্বাক্ষরসড়ক ধ্বসে কাপ্তাইয়ে ব্যাঙছড়ির শত পরিবারের ভোগান্তি

রামগড় ছাত্রদলের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় উপজেলায় এসএসসি, দাখিল ও সমমান ২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দিয়েছে রামগড় ছাত্রদল। শুক্রবার (৪সেপ্টেম্বর) বিকেলে রামগড় শিল্পী কমিউনিটি সেন্টারে রামগড় ছাত্রদলের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল আল মামুন। সংবর্ধনার শুরুতে কোরআন তেলোয়াত করেন রামগড় মাদ্রাসার শিক্ষার্থী মাহফুজুর রহমান সাকিব, গীতা পাঠ করেন চৌধুরীপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জয় ত্রিপুরা, ত্রিপিটক পাঠ করেন উপজেলা মারমা ঐক্য পরিষদের সভাপতি কন্জুরি মগ। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মেদ ভুঁইয়া।

তিনি কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, তোমরাই দেশ ও জাতির ভবিষ্যৎ। সমৃদ্ধ দেশ গঠনে তোমাদের আরও উচ্চশিক্ষা অর্জন করতে হবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে।

খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সদস্য নুরুল আলম রাজু ও রামগড় কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রুমনের সঞ্চালনায় বিশেষ অতিথী হিসেবে ব্যক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুঁইয় মিঠু, পৌর বিনপির সাধারন সম্পাদক শেফায়েত উল্লাহ্, জেলা ছাত্রদলের সহ-সভাপতি খোরশেদ আলম। স্বাগত ব্যক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক দাউদুল ইসলাম ভুঁইয়া।

শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন, রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মজুমদার, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো.হারুনুর রশীদ, রামগড় মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম মিয়াজী। অভিভাবক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মোঃ শাহাদাত হোসেন

এছাড়া কৃতী শিক্ষার্থীদের পক্ষ থেকে নিজেদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইসরাত জাহান চৌধুরী সিফাত, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাহতাব খান।

সংবর্ধনায় আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুজায়েত আলী সুজা, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশা, পৌর সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস, জামাল শামীম সহ জেলা ও উপজেলা এবং পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,অভিবাবক,শিক্ষার্থী, জেলা, উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতা-কর্মী ও সাংবাদিকবৃন্দ। আলোচনা শেষে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ২৪৫ শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।