শিরোনাম
মন্ত্রীরা সংসদে বুক উঁচিয়ে বলেন দেশে কোন ঘাটতি নেই: মামুনুল হকরাঙ্গামাটিতে সঙ্গীতগুরু ফনিন্দ্র লাল ত্রিপুরা এঁর পরলোক গমনমানিকছড়িতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশেখাগড়াছড়ির দীঘিনালায় মাদক সেবন করায় যুবকের কারাদন্ডবান্দরবানের রোয়াংছড়িতে বাল্যবিবাহমুক্ত গ্রাম গড়তে অঙ্গীকারনামায় স্বাক্ষরসড়ক ধ্বসে কাপ্তাইয়ে ব্যাঙছড়ির শত পরিবারের ভোগান্তিরাঙ্গামাটিতে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে ৯ রোহিঙ্গা আটকবিএনপির প্রতিষ্ঠা গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশপ্রেমের আদর্শকে ধারণ করার দিনকাপ্তাই পাল্পউড বাগান বিভাগ কর্তৃক বিনামূল্যে ১৮ হাজার চারা বিতরণখাগড়াছড়ির রামগড় বিজিবির আওতাধীন রহমতপুর বিওপি উদ্বোধন

মন্ত্রীরা সংসদে বুক উঁচিয়ে বলেন দেশে কোন ঘাটতি নেই: মামুনুল হক

॥ নিজস্ব প্রতিবেদক, লামা ॥
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক বলেন, তারেক জিয়া যেন আরেকটি শেখ হাসিনা তৈরি না হন। ১২ই ফেব্রুয়ারি-২০২৬ এর সংসদ নির্বাচনে গণভোট ৭০ শতাংশ ভোট পেলেও বর্তমান সরকার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে নানা টালবাহানা করেছে। দেশে বিদ্যুৎ ও গ্যাস নেই, ফলে জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বান্দরবানের লামা উপজেলা পৌর বাস টার্মিনালে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত নাগরিক সমাবেশে এসব কথা বলেন তিনি।

গত ফ্যাসিস্ট সরকারের আমলে আলেম-ওলামাদের কোনো সভা-সমাবেশ করতে দেয়া হয়নি। মিথ্যা মামলা ও হামলা দিয়ে তাদের ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছিল। পুলিশ বাহিনীর কাজ জনগণের সেবা ও আইনশৃঙ্খলা রক্ষা করা, কিন্তু বিগত সরকার তাদের দলীয় স্বার্থে ব্যবহার করে ‘লীগ বাহিনী’তে পরিণত করেছিল, যা আজ দেশের মানুষের কাছে স্পষ্ট।

বান্দরবান দক্ষিণ জেলা খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ তৈয়ব হোসেনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা সেক্রেটারী ডা. মাওলানা শফিকুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাইদ নোমান এবং ১১ দলীয় জোটের নেতৃবৃন্দসহ স্থানীয় উলামায়ে কেরাম।

প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক আরো বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে তেল, বিদ্যুৎ ও সার সংকট চরম আকার ধারণ করেছে। অথচ সরকারের দায়িত্বশীল মন্ত্রীরা সংসদে বসে বুক উঁচিয়ে বলেন দেশে কোন ঘাটতি নেই। বাস্তবে মাঠ পর্যায়ে কৃষকরা সার পাচ্ছে না, দেশে বিদ্যুৎ ও গ্যাস নেই, ফলে জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে।

সমাবেশে বক্তারা ইসলামের মূল নীতির আলোকে ন্যায়ভিত্তিক সমাজ ও খেলাফত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন এবং সাধারণ জনগণকে একত্রিত হয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।