শিরোনাম
সকল রির্সোট বুক পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় কাপ্তাইয়ের পর্যটন কেন্দ্ররামগড়ে মন্দির ও বৌদ্ধ বিহার সহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদান বিতরণরামগড়ে সনাতন ছাত্র যুব পরিষদের উদ্যোগে অসহায়দের পূজোর বস্ত্র বিতরণখাগড়াছড়ির পানছড়িতে এসএমজি সহ ১০০ রাউন্ড গুলি উদ্ধারঅগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো বিধবা নূরজাহানের ঘর করে দেবেন ওয়াদুদ ভূঁইয়া এমপিখাগড়াছড়ির রামগড়ে পূজা মন্ডপ পরিদর্শনে এসআরবি-৭ কোম্পানি কমান্ডপ্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবি

রাঙ্গামাটিতে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে ৯ রোহিঙ্গা আটক

৯

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটি জেলার লংগদুতে যৌথ বাহিনীর অভিযানে উপজেলা মাইনীমুখ বাজার থেকে ৯ রোহিঙ্গাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২সেপ্টেম্বর) সকালে আইনশৃংখলা বাহিনী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।

জানা গেছে ১২জন রোহিঙ্গ্যা রাঙ্গামাটি থেকে স্পিট বোট রিজার্ভ করে লংগদু উপজেলার মাইনীমুখ বাজারে অবস্থান করে। আটককৃত পাচঁজন নিজেদেরকে উখিয়া এবং টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হওয়ার কথা স্বীকার করে নিজেদেরকে রোহিঙ্গা দাবী করেন। বাকি ৪জন নিজেদের বাংলাদেশী দাবী করলেও সন্দেহজনক হিসেবে ৯জনকেই লংগদু থানা পুলিশের হেফাজতে নিয়েছে।

লংগদু থানার ওসি তদন্ত স্বরজিৎ দে জানিয়েছেন, আটকৃতদের বিষয়ে আইনী ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলেছে। তবে রোহিঙ্গ্যাদের অনুপ্রবেশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সজাগ রয়েছে বলেও তিনি জানান।