শিরোনাম
রাঙ্গামাটিতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনপার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালি সুখ দুঃখ ভাগাভাগি করেই চলার পথ সুগম করবেরামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালী ও আলোচনাসভাকাপ্তাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতলংগদুতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতনতুন পরিষদ কোনো নির্দিষ্ট দল, গোষ্ঠী বা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়কাপ্তাইয়ে ১১ আরই ব্যাটালিয়নের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানকাপ্তাইয়ে যুব উন্নয়নের কম্পিউটার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণগানে গানে দ্রোহ-মানবতার বার্তা নজরুল বর্ষেখাগড়াছড়ির মানিকছড়িতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও আলোচনা সভা

রাঙ্গামাটিতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

॥ নিজস্ব প্রতিবেদক ॥
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সারা দেশের ন্যায় বর্ণ্যাঢ্য আয়োজনের মধ্য পালন করা হয়েছে রাঙ্গামাটিতে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি সহ সমাবেশ করেছে জেলা বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীবৃন্দ। মঙ্গলবার (১সেপ্টেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে শহর হয়ে উঠে উৎসবমুখর পরিবেশে।

প্রতিষ্ঠাবার্ষিকীতে সকালে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এর কর্মসূচি শুরু হয়। পরে বিকেলে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্মবিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য দীপেন দেওয়ান, এমপি। সমাবেশে জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো ও সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সদর উপজেলা বিএনপির সভাপতি মজিবুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান ও জেলা ছাত্রদলের সভাপতি অলি আহাদ সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পৌরসভা প্রাঙ্গণ থেকে র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ কোর্ট বিল্ডিং এলাকায় গিয়ে শেষ হয়। সমাবেশ ও র‌্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে মঃস্যজীবি দলের আয়োজনে বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্মবিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য প্রধান অতিথি দীপেন দেওয়ান, এমপি কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত এবং ফায়ার সার্ভিস প্রাঙ্গনে বৃক্ষরোপন করেন।