শিরোনাম
সকল রির্সোট বুক পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় কাপ্তাইয়ের পর্যটন কেন্দ্ররামগড়ে মন্দির ও বৌদ্ধ বিহার সহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদান বিতরণরামগড়ে সনাতন ছাত্র যুব পরিষদের উদ্যোগে অসহায়দের পূজোর বস্ত্র বিতরণখাগড়াছড়ির পানছড়িতে এসএমজি সহ ১০০ রাউন্ড গুলি উদ্ধারঅগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো বিধবা নূরজাহানের ঘর করে দেবেন ওয়াদুদ ভূঁইয়া এমপিখাগড়াছড়ির রামগড়ে পূজা মন্ডপ পরিদর্শনে এসআরবি-৭ কোম্পানি কমান্ডপ্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবি

বান্দরবানের রোয়াংছড়িতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু

৩

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ছাইংগা দানেশ পাড়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সাদিয়া মোম নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ১ নম্বর ওয়ার্ডের ছাইংগা দানেশ পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাদিয়া মোম গোসল করতে পুকুরে নামার পর হঠাৎ নিখোঁজ হয়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করার পর পানিতে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান। খবর পেয়ে রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় সাদিয়াকে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাদিয়া মোম বান্দরবান সদর উপজেলার কালাকাটা এলাকার বাসিন্দা মোহাম্মদ ইলিয়াসের মেয়ে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রোয়াংছড়ি থানার এসআই মোহাম্মদ লোকমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগ না থাকলে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে।