শিরোনাম
রাঙ্গামাটিতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনপার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালি সুখ দুঃখ ভাগাভাগি করেই চলার পথ সুগম করবেরামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালী ও আলোচনাসভাকাপ্তাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতলংগদুতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতনতুন পরিষদ কোনো নির্দিষ্ট দল, গোষ্ঠী বা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়কাপ্তাইয়ে ১১ আরই ব্যাটালিয়নের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানকাপ্তাইয়ে যুব উন্নয়নের কম্পিউটার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণগানে গানে দ্রোহ-মানবতার বার্তা নজরুল বর্ষেখাগড়াছড়ির মানিকছড়িতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও আলোচনা সভা

পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালি সুখ দুঃখ ভাগাভাগি করেই চলার পথ সুগম করবে

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে খাগড়াছড়ি জেলা বিএনপির আয়োজনে, কেক কাটা বৃক্ষরোপন ও র‌্যালী সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টম্বর) সকাল ১০’৩০মিনিটে খাগড়াছড়ি শহরের চেঙ্গি স্কয়ারে বিভিন্ন উপজেলা ও জেলা শহর থেকে দলের তথা বিএনপির নেতাকর্মীবৃন্দ উপস্থিত হয়ে জেলা শহরের অবস্থিত জিয়ার ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে।

দলের প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভায় প্রধান অথিতি ছিলেন, খাগড়াছড়ির ২৯৮নং আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি পাহাড়ি, বাঙালি সহ সকল সম্পর্দায় ও জনমানুষের নেতা আব্দুল ওয়াদুদ ভূইয়া। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মার্মা সহ পরিষদের সদস্য-গন ও জেলা বিএনপির সিনিয়ার নেতৃবৃন্দ এবং জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগন। পাশাপাশি ওয়ার্ড ও পৌর সহ উপজেলা বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মহিলা দলের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।

আব্দুল ওয়াদুদ ভুঁইয়া, এমপি দলের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে আলোচনা করে বলেন, আজকের এই দিনে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর বিক্রম এর শ্মৃতিচারণ সহ বাংলাদেশের প্রথম প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর আত্বার মাগফেরাত কামনা করে বলেন, শহিদ প্রেসিডেন্ট যে স্বপ্ন নিয়ে ১/৯/১৯৭৮ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করছেন,তার সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা সকলে সদা সর্বদা নিজেদের নিবেদিত হয়ে কাঁদে কাঁদ মিলিয়ে কাজ করে যাবো। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালি সহ সকল শ্রেনি পেসার মানুষের পাশে থাকবো তাদের সুখ দুঃখ ভাগাভাগি করে নিজেদের চলার পথ সুগম করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে পরিষদের চেয়ারম্যান ম্রাচাথোয়াই বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর হাতে গড়া দলটির বয়স আজ ৪৮ বৎসর পুর্ন হলো। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি তার বাবার আদর্শ লালন করেন, আমরা ও আমাদের দলের আদর্শ লালন পালন করে বাংলার মানুষের হৃদয়ে আজীবন থাকার বাসনা করছি। আজ এই প্রতিষ্ঠাবার্ষিকিতে একটা ওয়াদা নিয়ে ঘরে ফিরবো, ব্যক্তির থেকে দল বড় দলের থেকে দেশ বড় সুতারাং আমার কাছে দলের শুনাম ও দেশের মানুষের জান মাল নিজের জীবন দিয়ে রক্ষা করবো।

আলোচনা সভায় জেলা উপজেলার নেতৃবৃন্দরা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর উপরে গঠন মুলক বক্তব্য দেন। দিবসটি উপলক্ষে শুরুতে গাছের চারা রোপন করা সহ জেলা শহরের অবস্থিত জিয়ার ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ। পরে র‌্যালী নিয়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে কেক কাটার পর পৌরটাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।