শিরোনাম
প্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবিশিক্ষার উপযুক্ত পরিবেশ ও ঝরে পড়া রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীপ্রকৃতির সহনশীলতা খেয়াল রেখে অবকাঠামো নির্মাণ করতে হবে: পার্বত্য মন্ত্রীখাগড়াছড়ির রামগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দবান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ইকো-কার্ডিওগ্রাফি সেবারামগড় বিজিবির জোন কমান্ডারের পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদানকাপ্তাইয়ে বানরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, ক্ষতি করা যাবে না বললো বন বিভাগ

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালী ও আলোচনাসভা

১৩

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে র‌্যালী, আলোচনাসভা ও কেক কাটার মধ্যে দিয়ে খাগড়াছড়ির রামগড় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অংশগ্রহণে উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে প্রধান সড়ক পদক্ষীণ করে র‌্যালীটি রামগড় শিল্পী কমিউনিটি সেন্টারের সামনে এসে শেষ হয়।

র‌্যালী শেষে উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে আলোচন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপি’র সহ-সভাপতি হাফেজ আহম্মেদ ভূঁইয়া।

পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেনের সঞ্চালনায় পৌর বিএনপি’র সভাপতি মোঃ বাহার উদ্দিন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুঁইয়া, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ্, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ সুজায়েত আলী সুজা, উপজেলা বিএনপি’র যুগ্ম -সম্পাদক মো.ইলিয়াস হোসেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশা, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন শামীম সহ জেলা ও উপজেলা এবং পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

আলোচনা সভায় উপজেলা বিএনপি’র সভাপতি বলেন, ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর বিকাল ৫টায় রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে বিএনপি’র প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটির আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেন। তাঁরই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় রামগড় উপজেলা ও পৌর বিএনপি পরিবার দিনব্যাপী নানা আয়োজনে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

সভা শেষে নেতাকর্মীদের নিয়ে উৎসব মূখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।