শিরোনাম
সকল রির্সোট বুক পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় কাপ্তাইয়ের পর্যটন কেন্দ্ররামগড়ে মন্দির ও বৌদ্ধ বিহার সহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদান বিতরণরামগড়ে সনাতন ছাত্র যুব পরিষদের উদ্যোগে অসহায়দের পূজোর বস্ত্র বিতরণখাগড়াছড়ির পানছড়িতে এসএমজি সহ ১০০ রাউন্ড গুলি উদ্ধারঅগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো বিধবা নূরজাহানের ঘর করে দেবেন ওয়াদুদ ভূঁইয়া এমপিখাগড়াছড়ির রামগড়ে পূজা মন্ডপ পরিদর্শনে এসআরবি-৭ কোম্পানি কমান্ডপ্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবি

নতুন পরিষদ কোনো নির্দিষ্ট দল, গোষ্ঠী বা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়

৭

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি পার্বত্য জেলার সকল জনগণের জন্য নিবেদিত প্রান হয়ে কাজ করার লক্ষ্য রয়েছে। জনগণের সেবা নিশ্চিত করতে পরিষদকে জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে পরিচালনার করবে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদ গণমাধ্যমকর্মীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সোমবার (৩১আগস্ট) খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা এসব কথা বলেন।

জেলা পরিষদ এ সভার আয়োজনে অনুষ্ঠিত এ সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস মেহেদী, সদস্য মোঃ নুরুল আবছার ও মোশাররফ হোসেন বক্তব্য দেন। এ ছাড়া খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সমীর মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজুসহ জেলা সদরে কর্মরত গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

সভাপতির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা বলেন, নতুন পরিষদ কোনো নির্দিষ্ট দল, গোষ্ঠী বা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়। খাগড়াছড়ি পার্বত্য জেলার সকল জনগণের জন্য নিবেদিত প্রান হয়ে কাজ করার লক্ষ্য রয়েছে। জনগণের সেবা নিশ্চিত করতে পরিষদকে জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে পরিচালনার করবে বলে প্রতিশ্রুতি দেন। তিনি আরো বলেন, জেলার বিভিন্ন সমস্যা ও বাস্তব পরিস্থিতি বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার পাশাপাশি পরিষদের কার্যক্রমে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান চেয়ারম্যান।

মতবিনিময় সভায় গণমাধ্যম কর্মীরা জেলার স্বাস্থ্যসেবার নানা সীমাবদ্ধতা, শিক্ষা খাতের সমস্যা, কৃষির সম্ভাবনা ও প্রতিবন্ধকতার, বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির অভিযোগসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন। একই সঙ্গে জেলার উন্নয়ন ও সম্ভাবনাগুলো কাজে লাগায়ে পরিষদের কার্যক্রমে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়ে মতামত দেন।

আলোচনায় জেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গণমাধ্যমে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা এবং প্রশাসন, জেলা পরিষদ ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় ও যোগাযোগ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় খাগড়াছড়ি জেলার স্বাস্থ্য, শিক্ষা, কৃষিসহ বিভিন্ন সমস্যা, অনিয়ম, দুর্নীতি এবং সম্ভাবনার বিষয় তুলে ধরেন সাংবাদিকরা।