শিরোনাম
সকল রির্সোট বুক পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় কাপ্তাইয়ের পর্যটন কেন্দ্ররামগড়ে মন্দির ও বৌদ্ধ বিহার সহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদান বিতরণরামগড়ে সনাতন ছাত্র যুব পরিষদের উদ্যোগে অসহায়দের পূজোর বস্ত্র বিতরণখাগড়াছড়ির পানছড়িতে এসএমজি সহ ১০০ রাউন্ড গুলি উদ্ধারঅগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো বিধবা নূরজাহানের ঘর করে দেবেন ওয়াদুদ ভূঁইয়া এমপিখাগড়াছড়ির রামগড়ে পূজা মন্ডপ পরিদর্শনে এসআরবি-৭ কোম্পানি কমান্ডপ্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবি

কাপ্তাইয়ে ১১ আরই ব্যাটালিয়নের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

৩

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাইয়ে স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই ১১ আরই ব্যাটালিয়ন। সোমবার (৩১ আগস্ট) হাজাছড়া দায়িত্বপূর্ণ এলাকার বাকছড়ি পাড়া কিয়াং ঘরে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

হাজাছড়া আনসার ক্যাম্প থেকে প্রায় দেড় কিলোমিটার উত্তরে অবস্থিত এলাকায় আয়োজিত এ ক্যাম্পে পুরুষ, নারী ও শিশুসহ প্রায় ১২৮ জন স্থানীয় বাসিন্দাকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। সেনাপ্রধানের দিক নির্দেশনায় ১১ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাজু আহমেদ, পিএসসি-এর তত্ত্বাবধানে এবং ব্যাটালিয়নে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ব্যাটালিয়নের মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মোঃ ইফতেখার হোসাইনের নেতৃত্বে মেডিকেল ক্যাম্পটি পরিচালিত হয়।এবং এসময় চিকিৎসা সেবা নিতে অনেকে দূর দূরান্ত হতে ক্যাম্পে আসে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় জনগণের কল্যাণ ও জনসেবার লক্ষ্যে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।