শিরোনাম
সকল রির্সোট বুক পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় কাপ্তাইয়ের পর্যটন কেন্দ্ররামগড়ে মন্দির ও বৌদ্ধ বিহার সহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদান বিতরণরামগড়ে সনাতন ছাত্র যুব পরিষদের উদ্যোগে অসহায়দের পূজোর বস্ত্র বিতরণখাগড়াছড়ির পানছড়িতে এসএমজি সহ ১০০ রাউন্ড গুলি উদ্ধারঅগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো বিধবা নূরজাহানের ঘর করে দেবেন ওয়াদুদ ভূঁইয়া এমপিখাগড়াছড়ির রামগড়ে পূজা মন্ডপ পরিদর্শনে এসআরবি-৭ কোম্পানি কমান্ডপ্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবি

লংগদুতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটির লংগদুতে আনন্দ র‌্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা বিএনপির কার্য্যালয় উপজেলা বিএনপির সভাপতি ও নবগঠিত জেলা পরিষদ সদস্য মোঃ তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে এবং উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক এমএ হালিমের সঞ্চালনায় এ আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বারেক দেওয়ান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রশিদ, সহ-সভাপতি আব্দুল গাফ্ফার ভুঁইয়া, রাঙ্গামাটি জেলা বিএনপির সদস্য শাহ আলম মুরাদ, যুবদলের আহবায়ক মোঃ জানে আলম, সাধারণ সম্পাদক সৈয়দ মোঃ ইউনুসসহ উপজেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে উপজেলা কার্যালয় হতে একটি আনন্দ র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কার্যালয় এসে আলোচনা সভায় মিলিত হয়।

এছাড়াও সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কর্মসুচির আনুষ্ঠানিকতা শুরু হয় এবং কেক কেটে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম সমাপ্ত করা হয়। এসময় উপজেলার ৭টি ইউনিয়ন থেকে সংগঠনের বিপুল পরিমাণ নেতা কর্মী অংশ গ্রহন করেন।