শিরোনাম
প্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবিশিক্ষার উপযুক্ত পরিবেশ ও ঝরে পড়া রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীপ্রকৃতির সহনশীলতা খেয়াল রেখে অবকাঠামো নির্মাণ করতে হবে: পার্বত্য মন্ত্রীখাগড়াছড়ির রামগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দবান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ইকো-কার্ডিওগ্রাফি সেবারামগড় বিজিবির জোন কমান্ডারের পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদানকাপ্তাইয়ে বানরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, ক্ষতি করা যাবে না বললো বন বিভাগ

কাপ্তাইয়ে যুব উন্নয়নের কম্পিউটার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

৬

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
যুব উন্নয়ন অধিদপ্তরের ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব-২য় পর্যায়) এর প্রকল্পের আওতায় ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে দুই মাসব্যাপী কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১আগস্ট) দুপুর ১টায় কাপ্তাই উপজেলা পরিষদ হলরুমে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ২০ জন যুবক ও ২০ জন যুবতীসহ মোট ৪০ জন প্রশিক্ষণার্থী দুই মাসব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণ করে সফলতার সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ রায়হানুল ইসলাম বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির দক্ষতা কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতার গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে যুবসমাজকে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন বলেন, দক্ষতা অর্জনই যুবসমাজের ভবিষ্যৎ গড়ার অন্যতম চাবিকাঠি। প্রযুক্তিনির্ভর এ প্রশিক্ষণ কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা নিজেদের সফলভাবে প্রতিষ্ঠিত করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন বলেন, যুবকদের দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে যুব উন্নয়ন অধিদপ্তরের এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে। প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মোঃ খায়রুল আলম, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাছান ও কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো কবির হোসেন বক্তব্য রাখেন।

পরে প্রধান অতিথি ৪০জন যুবক/যুবতী প্রশিক্ষণ কোর্স সম্পন্নকারীদের হাতে সনদ তুলে দেন। এসময় গণমাধ্যমকর্মী ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।