॥ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটি কাপ্তাই সীতার পাহাড়ে বেড়াতে এসে চার পর্যটক আটকা পরে। পরে ৯৯৯ নাম্বারে কল করা হলে কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর একটি টিম পর্যটকদের নিরাপদের উদ্ধার করা হয়। শুক্রবার (২৮আগস্ট) বিকাল সাড়ে ৫টায় হতে পাহাড় থেকে পর্যটকদের উদ্ধার করে সন্ধ্যা ৭টায় নিরাপদে ফিরিয়ে নিয়ে আনা হয়।
কাপ্তাই ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, চারজন পর্যটক চট্টগ্রাম হতে বিকাল ৩টায় কাপ্তাই বেড়াতে এসে সীতার পাহাড়ে উঠে। পরবর্তী পাহাড়ে অতি বৃষ্টি হওয়ার কারনে কাঁদা মাটি হওয়ার ফলে চার বন্ধু ও পর্যটক পাহাড়ে আটকা পরে যায়। ফলে বিকাল হওয়াতে কোন কুল কিনারা না পেয়ে চার পর্যটক ৯৯৯এ কল দেন। বিষয়টি কাপ্তাই ফায়ার সার্ভিসকে জানালে পওে ডিফিন্সের একটি টিম নিরাপদে তাদেও উদ্ধার করে করে নিয়ে আসে।
আটকে পড়া চারজন পর্যটক হলেন, মোঃ রবিউল আলম (২২) পিতা নুরুল আমিন, চকবাজার চট্টগ্রাম, সাইফুদ্দিন এমদাদ (২৫) পিতা, মোঃ বেলাল সাং বাগারবিল চট্টগ্রাম, মোঃ মামুন (২০) পিতা আব্দুল শুক্কুর, সাং হাটহাজারী, চট্টগ্রাম, ও মোস্তফা হাসেম সোহাগ (২৪) পিতা, মোঃ হাশেম,সাং বাকলিয়া, চট্টগ্রাম। এর মধ্যে মোস্তফা হাসেম সোহাগ পাহাড় হতে নামতে গিয়ে কিছুটা আহত হন।
পর্যটকরা জানান, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের টিম উদ্ধার না করলে আমরা বড় ধরনের বিপদে পড়ে যেতাম। কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স টিম লিডার মোঃ রেজাউল করিম জানান, আমরা খবর পেয়ে চার পর্যটকদের পায় দেড় হাজার ফুট সু-উচ্চ পাহাড় হতে নিরাপদে উদ্বার করে নিয়ে আসি। পরে এসময় কাপ্তাই বন বিভাগের বিট কর্মকর্তা মিঠু তালুকদার সহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।