শিরোনাম
সকল রির্সোট বুক পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় কাপ্তাইয়ের পর্যটন কেন্দ্ররামগড়ে মন্দির ও বৌদ্ধ বিহার সহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদান বিতরণরামগড়ে সনাতন ছাত্র যুব পরিষদের উদ্যোগে অসহায়দের পূজোর বস্ত্র বিতরণখাগড়াছড়ির পানছড়িতে এসএমজি সহ ১০০ রাউন্ড গুলি উদ্ধারঅগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো বিধবা নূরজাহানের ঘর করে দেবেন ওয়াদুদ ভূঁইয়া এমপিখাগড়াছড়ির রামগড়ে পূজা মন্ডপ পরিদর্শনে এসআরবি-৭ কোম্পানি কমান্ডপ্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবি

কাপ্তই গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ

৩

॥ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার পাঁচটি ইউনিয়নে কর্মরত ৪৬ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও ২৫ ধরনের পোশাক সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টায় কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম গ্রাম পুলিশদের হাতে বাইসাইকেল ও পোশাক সামগ্রী তুলে দেন। এ সময় ইউএনও রায়হানুল ইসলাম জানান সরকার গ্রাম পুলিশদের দায়িত্ব পালনে সহায়তার জন্য বাইসাইকেল ও বিভিন্ন ধরনের পোশাক সামগ্রী দিচ্ছে। জনকল্যাণে এসব সামগ্রী যথাযথভাবে ব্যবহারের জন্য তিনি গ্রাম পুলিশদের প্রতি আহ্বান জানান।

বিতরণ অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাইসাইকেল, পোশাক সামগ্রী ও অন্যান্য সরঞ্জাম পেয়ে গ্রাম পুলিশরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে দায়িত্ব পালনে আরও উৎসাহিত করতে তাঁদের বেতন-ভাতা বাড়ানোর দাবি জানান তারা।