শিরোনাম
দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশকাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের মানুষ একাধিক সুবিধা থেকে বঞ্চিতজাল নোট প্রচলন প্রতিরোধে দীঘিনালায় জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালাপাহাড়ের সকল জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা: ওয়াদু ভুঁইয়া এমপিরাত নামলেই রামগড়-টু-বারৈয়ারহাট সড়কে বিভিন্ন অংশে ডাকাতিখাগড়াছড়ি সদর হাসপাতালে অনুমোদিত পদ ৮২টি কর্মরত আছেন ১৭দুইটিলা আর্মি ক্যাম্পে কারবারি সম্মেলন ও বিদ্যালয়ে চেয়ার-টেবিল-বেঞ্চ বিতরণদীঘিনালায় দূর্গম মধ্য বানছড়া এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবাদীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদানবান্দরবানের থানচিতে মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছে চাষিরা, ফলন ও আয় ভাল

খাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষনের অভিযোগে দেলোয়ারের ফাঁসির দাবিতে মানববন্ধন

৩

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে পুত্রবধুকে ধর্ষনের অভিযোগে দেলোয়ার হোসেনের ফাঁসি ও পরিবারকে হুমকির প্রতিবাদে স্থানীয় জনসাধারণ এক বিশাল মানববন্ধন কর্মসুচী পালন করেছে। সোমবার (১০আগষ্ট) সকালে রামগড় বাজার পুলিশ বক্সের সামনে এ কর্মসুচী পালন কা হয়।

গত ২ আগস্ট ২০২৬ তারিখে বেলা আনুমানিক ১১টার দিকে রামগড়ে শ্বশুরবাড়িতে অবস্থানকালে এই পাশবিক ঘটনা ঘটে। প্রধান অভিযুক্ত দেলোয়ার হোসেন কর্তৃক গৃহবধূ ধর্ষণের শিকার হওয়ার পর ভুক্তভোগী পরিবার আইনি পদক্ষেপ গ্রহণ করে।

তবে মামলা করার পর থেকেই চরম নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। অভিযোগ উঠেছে, অভিযুক্তের আত্মীয়-স্বজনরা মামলা তুলে নিতে বাদীপক্ষকে লাগাতার প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এমনকি পরিবারটিকে বসতভিটা থেকে উচ্ছেদেরও পায়তারা চলছে।

এদিকে সোমবার পাতাছড়া থলিবাড়ি এলাকায় পুত্রবধূকে ধর্ষণের ঘটনায় দেলোয়ার হোসেনের ফাঁসি সহ মামলা তুলে নিতে ভুক্তভোগী পরিবারকে অব্যাহত হুমকির প্রতিবাদে সর্বস্তরের সাধারণ মানুষ এই কর্মসূচি পালন করে।

মানববন্ধনে কান্নাবিজড়িত কণ্ঠে ভুক্তভোগীর পিতা সরোয়ার হোসেন বলেন, আমরা কোনো প্রতিহিংসা চাই না আমরা শুধু আইনের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ ন্যায় বিচার চাই। আমার মেয়ের ভবিষ্যৎ ও পরিবারের নিরাপত্তা নিয়ে আমরা চরম উদ্বিগ্ন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ তদন্তেই সত্যতা প্রকাশ পাবে।

পরিবারের মূল দাবিগুলো হচ্ছে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ, ধর্ষক দেলোয়ার হোসেনের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক সর্বোচ্চ সাজা ফাঁসি, হুমকিদাতাদের গ্রেপ্তার, ভুক্তভোগী পরিবারকে মামলা প্রত্যাহার ও ভিটামাটি ছাড়ার হুমকিদাতা স্বজনদের অনতিবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে জানান, খুব শীঘ্রই অপরাধীদের সাজা নিশ্চিত করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।