শিরোনাম
দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশকাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের মানুষ একাধিক সুবিধা থেকে বঞ্চিতজাল নোট প্রচলন প্রতিরোধে দীঘিনালায় জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালাপাহাড়ের সকল জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা: ওয়াদু ভুঁইয়া এমপিরাত নামলেই রামগড়-টু-বারৈয়ারহাট সড়কে বিভিন্ন অংশে ডাকাতিখাগড়াছড়ি সদর হাসপাতালে অনুমোদিত পদ ৮২টি কর্মরত আছেন ১৭দুইটিলা আর্মি ক্যাম্পে কারবারি সম্মেলন ও বিদ্যালয়ে চেয়ার-টেবিল-বেঞ্চ বিতরণদীঘিনালায় দূর্গম মধ্য বানছড়া এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবাদীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদানবান্দরবানের থানচিতে মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছে চাষিরা, ফলন ও আয় ভাল

খাগড়াছড়ির রামগড়ে যুবকের আত্মহত্যা

৬

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে গলায় ফাঁস লাগানো অস্থায় হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ আগষ্ট) সকালে রামগড় পৌরসভার দক্ষিন সদুকার্বারী পাড়ার নিজ বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার পাশের ঘরের চাচীর মাটির ব্যাংক চুরীর হলে হেলালকে অভিযুক্ত করেন চাচা-চাচী। এতে পারিবারিক বিরোধ সৃষ্টি হয়। পরিবারের ধারণা হতাশাগ্রস্ত হয়ে লজ্জা ও অপমানে রবিবার রাতে ঘরের আড়ার সাথে গলায় গামছা পেঁছিয়ে আত্মহত্যা করে বলে তাদের ধারণা। নিহত হেলাল হোসেন সাগর ওই এলাকার আমীর হোসেনের ছেলে। সে পেশায় রাজমিস্ত্রী কাজ করতেন।
নিহতের পিতা আমীর হোসেন জানান, সকাল সাড়ে ৭টার দিকে ছেলেকে অনেক ডাকাডাকির পরও রুমের দরজা না খুললে পরে ধাক্কায় দিয়ে দিয়ে দরজা খুলে দেখেন ছেলের নিথর দেহ খাটের উপর পড়ে আছে। তিনি বলেন, পুরাতন গামছা হওয়াতে গামছা ছিড়ে পড়ে যায়। পরে অন্যদের সহযোগীতায় মরদেহ ঘরের সামনের রুমে এনে রাখেন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজির আলম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, প্রাথমিকভাবে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।