শিরোনাম
কাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণকাপ্তাই দারুস সালাম নূরানী মাদ্রাসা ধীরে ধীরে ঝুঁকিতে পড়ছে

কাপ্তাই ওয়ার্ড বিএনপি’র সভাপতি মাসুদ এর সন্ধান মেলেনি দুই দিনেও

১১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
ব্যবসার কাজে বের হয়ে গত দুদিন ধরে নিখোঁজ রয়েছেন কাপ্তাই ৪নং ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বাসিন্দা ও বিএনপির সভাপতি মোঃ মাসুদ (৫৩)। পরিবার, ডুবুরি দল সহ দলী নেতাকর্মীরা তাঁর খোঁজ করেও রবিবারেও (১৯জুলাই) কোন সন্ধান পায় নি। দিন যতই যাচ্ছে পরিবারের মাঝে উদ্বেগ উৎকন্ঠা ততই বাড়ছে।

নিখোঁজ মাসুদের পরিবার জানান, দীর্ঘ দিন যাবত কেপিএম কাপ্তাই চিপার হাউজের অস্থায়ী নৈশ্য প্রহরী হিসাবে কর্মরত ছিলেন। মাসুদ (৫৩) বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাপ্তাই ৪নম্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। তিনি চাকুরির পাশাপাশি বিলাইছড়ি, ফারুয়া এবং এর আশপাশ এলাকা থেকে মৌসুমি ফল ক্রয় বিক্রয়ের ব্যবসাও করেন। বন্ধের দিন মৌসুমি ফল ক্রয় বিক্রয়ের জন্য গিয়ে শনিবার সকালে মাসুদ বিলাইছড়ি, ফারুয়া থেকে তার নিজস্ব ইঞ্জিন চালিত বোট যোগে কাপ্তাই আসার পথে লেকের গর্জন টিলা নামক স্থানে বোটটি কাপ্তাই লেকে ভাঁসতে দেখা যায়। কিন্তু মাসুদকে পাওয়া যায়নি।

উক্ত সংবাদটি কাপ্তাই আসার পর পর কাপ্তাই বিএনপির নেতৃবৃন্দ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাদুল হাসান রুবেল (ওসি) ঘটনাস্থলে গিয়ে সন্ধান করেন। পরে বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটির আটজন ডুবুরি দল পানিতে খুজতে থাকে। এসময় কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ও নিখোঁজ মাসুদের সন্ধান চলমান আছে বলে স্টেশন কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন জানান।

কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইউসুফ জানান, আমরা নিখোঁজ ওয়ার্ড বিএনপি’র সভাপতি মাসুদ এর সন্ধান করছি। উক্ত ঘটনায় কাপ্তাই ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান জানান, আমরাও সন্ধান করছি। রবিবার কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ জানান, আমরা ঘটনাস্থলে আমাদের দলীয় লোক পাঠিয়ে নিখোঁজ বিএনপি নেতা মাসুদের সন্ধান করছি। মাসুূদ এর বড় মেয়ে মাইশা আক্তার তমা তাঁর নিখোঁজ বাবার সন্ধান চেয়ে সকলের সহযোগিতা চেয়েছে।