শিরোনাম
রোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণ

রোয়াংছড়িতে ৩৩৪ পরিবারের মাঝে জরুরি ত্রাণ দিলেন উপজেলা প্রশাসন

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দরবনে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মানুষের মাঝে জরুরি ত্রাণ বিতরণ করেছে রোয়াংছড়ি উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলির নেতৃত্বে বন্যাকবলিত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। শনিবার (১৮ জুলাই) উপজেলার ২ নম্বর তারাছা ইউনিয়নে ৩৩৪ পরিবারের মাঝে এসব ত্রাণ দেওয়া হয়েছে।

এসব ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা সময় উপস্থিত ছিলেন ২ নম্বর তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনুমং মারমা, ইউপি সদস্য মোহাম্মদ মোরশেদসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা প্রশাসন সুত্র জানায়, রোয়াংছড়ির নোয়াপতং মুখপাড়া, তারাছাপাড়া, তালুকদারপাড়া ও ছাইংগ্যা দানেসপাড়ায় পৃথকভাবে ৩৩৪টি বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ৫ কেজি বিস্কুট এবং ১ কার্টন (১০০ প্যাকেট) শুকনা খাবার প্রদান করা হয়।

ত্রাণ বিতরণের পাশাপাশি ইউএনও তাজমিন আলম তুলি বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন সড়ক ও যোগাযোগ অবকাঠামো সরেজমিনে পরিদর্শন করেন। তিনি ক্ষয়ক্ষতির চিত্র পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পুনর্বাসন ও সংস্কার কার্যক্রমের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন।

এ সময় ইউএনও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। এসব পরিবারের দুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং প্রয়োজন অনুযায়ী আরও সহায়তা প্রদান করা হবে।

এসময় সরকারের এ মানবিক উদ্যোগে স্থানীয় বন্যাদুর্গত মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ায় উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।