শিরোনাম
মানিকছড়িতে আজকের প্রজন্ম’র ১৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৩৯হাজার টাকার সার আটককাপ্তাইয়ে ইউরিয়া সার সহ ট্রাক জব্ধ করেছে বিজিবি সদস্যরাসরকার উৎপাদন বাড়ানোর উপায় বের করবে কেপিএম বন্ধ করবে নাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এবা র‌্যাবের অভিযানে ১ লাখ পিস ইয়াবা সহ আটক-১কাপ্তাইএ আটকে পড়া চার পর্যটককে উদ্ধার করলো ফায়ার সার্ভিস টিমচেয়ারম্যান দীপন তালুকদার দিপুতে ধন্য, বিএনপির বর্ণাঢ্যে বরণ ও দায়িত্ব গ্রহনবান্দবানের লামা উপজেলাকে জেলা হিসেবে ঘোষণা করার দাবিএলাকায় বুনো হাতি আসলে বন বিভাগ ও ইআরটি সদস্যদের দ্রুত জানানকাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হবে

বিলাইছড়িতে বন্যা ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করলেন দীপেন দেওয়ান

॥ বিলাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাঙগামাটি জেলা বিলাইছড়ি উপজেলার ফারুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন দীপেন দেওয়ান, এমপি। মঙ্গলবার (১৪ জুলাই) বিলাইছড়ি উপজেলার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন এবং বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ফারুয়া ইউনিয়নের ৫০০ পরিবারের হাতে ত্রাণ প্রদান কার্যক্রম উদ্বোধন করেন। এছাড়া ফারুয়া ইউনিয়নের আলিখিয়ং আলীশাহ্ (রঃ) আস্তানা ও দরবার শরীফ পরিদর্শন করেন এবং ব্যক্তিগত তরফ থেকে সেখানে কিছু অর্থ সহায়তা প্রদান করেছেন। এসময় তাঁর সাথে জেলা ও উপজেলা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ফারুয়া ইউনিয়নে ত্রাণ বিতরণ ও বন্যা দুর্গত এলাকা পরিদর্শন শেষে তিনি বিলাইছড়ি উপজেলা বিশ্রামাগারে এসে সেখানে মধ্যাহ্নভোজ অংশ গ্রহন করেন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দাপ্তরিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এছাড়াও তিনি উপজেলা পরিষদ কম্পাউন্ডে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। পরে তিনি বিকাল ৪ টার দিকে রাঙ্গামাটি উদ্দেশ্যে বিলাইছড়ি ত্যাগ করেন।