শিরোনাম
প্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবিশিক্ষার উপযুক্ত পরিবেশ ও ঝরে পড়া রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীপ্রকৃতির সহনশীলতা খেয়াল রেখে অবকাঠামো নির্মাণ করতে হবে: পার্বত্য মন্ত্রীখাগড়াছড়ির রামগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দবান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ইকো-কার্ডিওগ্রাফি সেবারামগড় বিজিবির জোন কমান্ডারের পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদানকাপ্তাইয়ে বানরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, ক্ষতি করা যাবে না বললো বন বিভাগ

রাঙ্গামাটির বরকলে বঞ্চিত মানুষের জন্য বিজিবি’র বিনামূল্যে চিকিৎসা সেবা

২০

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বরকল উপজেলায় বরকল ৪৫ বিজিবি জোন কর্তৃক দায়িত্বপূর্ণ কলাবুনিয়া এলাকায় বঞ্চিত মানুষের জন্য চিকিৎসা সেবা বঞ্চিত গরীব ও দুঃস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলার আইমাছড়া ইউনিয়নে এ সেবা প্রদান করা হয়।

কলাবুনিয়া নিকসেন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বিওপি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় এ মেডিক্যাল ক্যাম্পেইন আয়োজন করেন বিজিবি জোন। এসময় ৪৫ বিজিবি জোন কমান্ডার লেঃ কর্ণেল সম্রাট তানভীর রহমান সাগর এর নেতৃত্বে মেডিকেল অফিসার ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রনি ২শতাধিক গরীব ও দুঃস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেন এবং ঔষধ বিতরণ করেন।

বরকল ৪৫ বিজিবি জোন কমান্ডার লে.কর্ণেল সম্রাট তানভীর রহমান সাগর বলেন, বরকল জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আপামর জনগণের মধ্যে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এর ভাবধারাকে সমুন্নত রাখতে বরকল ব্যাটালিয়ন (৪৫বিজিবি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং প্রত্যন্ত এলাকায় সুবিধাবঞ্চিত জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা সর্বদা অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন।