শিরোনাম
মানিকছড়িতে আজকের প্রজন্ম’র ১৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৩৯হাজার টাকার সার আটককাপ্তাইয়ে ইউরিয়া সার সহ ট্রাক জব্ধ করেছে বিজিবি সদস্যরাসরকার উৎপাদন বাড়ানোর উপায় বের করবে কেপিএম বন্ধ করবে নাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এবা র‌্যাবের অভিযানে ১ লাখ পিস ইয়াবা সহ আটক-১কাপ্তাইএ আটকে পড়া চার পর্যটককে উদ্ধার করলো ফায়ার সার্ভিস টিমচেয়ারম্যান দীপন তালুকদার দিপুতে ধন্য, বিএনপির বর্ণাঢ্যে বরণ ও দায়িত্ব গ্রহনবান্দবানের লামা উপজেলাকে জেলা হিসেবে ঘোষণা করার দাবিএলাকায় বুনো হাতি আসলে বন বিভাগ ও ইআরটি সদস্যদের দ্রুত জানানকাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হবে

রাজস্থলীতে বন্যায় ক্ষতিগ্রদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি রাজস্থলীতে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়ে কর্মহীন মানুষ ও পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউছুপ হাসান এর সার্বিক সহযোগিতায় উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের ছাইংখ্যং পাড়ায় একযোগে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবদুল্লাহ আল হেলা মাসুম, অফিস সহকারি গোফরান আহম্মদ, হ্লামুচিং মেম্বার, নুরুল আলম মেম্বার সহ পাড়ার কার্বারী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বেশ কিছু পরিবার পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। এসব ক্ষতিগস্ত ও অসহায় মানুষের কষ্ট লাঘব করতেই জরুরি ভিত্তিতে এই খাদ্য সহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার ইউছুপ হাসান জানান, সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাজস্থলীতে বিভিন্ন এলাকার মানুষ সাময়িকভাবে পানিবন্দী ও ক্ষতিগস্ত হয়েছেন। বিশেষ করে খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে কিছুটা বিপাকে পড়েছেন। দুর্যোগের এই কঠিন সময়ে সরকার এবং উপজেলা প্রশাসন সবসময় ক্ষতিগস্তদের পাশে আছে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী, রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী এর সার্বিক সহযোগিতায় উপজেলার ৩ টি ইউনিয়নের প্রতিটি ক্ষতিগস্ত ও কর্মহীন পরিবারের কাছে জরুরি খাদ্য সহায়তা পৌঁছে দিতে প্রশাসন একযোগে কাজ করছে। কোনো পরিবার যেন খাদ্যকষ্টে না ভোগে, তা নিশ্চিত করতে প্রশাসন তৎপর রয়েছে। মাঠ পর্যায়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।