শিরোনাম
বান্দরবানের লামা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে রোগী অথচ কমছে বরাদ্দ ও জনবলকৃষকের স্বার্থে ডিজিটাল উদ্যোগ মাটিরাঙ্গায় শুরু কৃষক কার্ড কার্যক্রমমানিকছড়িতে আজকের প্রজন্ম’র ১৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৩৯হাজার টাকার সার আটককাপ্তাইয়ে ইউরিয়া সার সহ ট্রাক জব্ধ করেছে বিজিবি সদস্যরাসরকার উৎপাদন বাড়ানোর উপায় বের করবে কেপিএম বন্ধ করবে নাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এবা র‌্যাবের অভিযানে ১ লাখ পিস ইয়াবা সহ আটক-১কাপ্তাইএ আটকে পড়া চার পর্যটককে উদ্ধার করলো ফায়ার সার্ভিস টিমচেয়ারম্যান দীপন তালুকদার দিপুতে ধন্য, বিএনপির বর্ণাঢ্যে বরণ ও দায়িত্ব গ্রহনবান্দবানের লামা উপজেলাকে জেলা হিসেবে ঘোষণা করার দাবি

রাঙ্গামাটির রাজস্থলীতেও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই জোনের অন্তর্গত বাঙ্গালহালিয়া সাবজোনে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুর্গম এলাকায় পাহাড়ধ্বস ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ হিসেবে শুকনো খাবার ও গৃহনির্মান সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪জুলাই) কাপ্তাই জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ নাজমুল কাদির শুভ, পিএসসি এর দিকনির্দেশনায় বাঙ্গালহালিয়া সাব জোনের অধিনায়ক মেজর মোঃ এস আরেফিন এ মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় জোনের দায়িত্বপূর্ণ বাঙ্গালহালিয়ার কাকড়াছড়ি পাড়া ও সংলগ্ন দুর্গম পাহাড়ি এলাকায় ক্ষতিড়গ্রস্ত পরিবারসমূহকে সহায়তা প্রদান করা হয়।

এ সময় কাকড়াছড়ি এলাকার মোট ৩৯ টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাদ্যসামগ্রী ও গৃহ নির্মানের জন্য টিন বিতরণ করেন। এছাড়াও উক্ত সহায়তা প্রদান অনুষ্ঠানে ক্যাম্প জেসিও সিনিয়র ওয়ারেন্ট অফিসার জহিরুল ইসলাম, বাঙ্গালহালিয়া ৩নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা সহ সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার ও কারবারিগন উপস্থিত ছিলেন ।

এসময় সাব জোন অধিনায়ক বলেন, দুর্যোগকালীন সময়ে দুর্গত মানুষের পাশে থেকে তাদের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও জনসাধারণের প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।