শিরোনাম
প্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবিশিক্ষার উপযুক্ত পরিবেশ ও ঝরে পড়া রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীপ্রকৃতির সহনশীলতা খেয়াল রেখে অবকাঠামো নির্মাণ করতে হবে: পার্বত্য মন্ত্রীখাগড়াছড়ির রামগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দবান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ইকো-কার্ডিওগ্রাফি সেবারামগড় বিজিবির জোন কমান্ডারের পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদানকাপ্তাইয়ে বানরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, ক্ষতি করা যাবে না বললো বন বিভাগ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছেন সেনাবাহিনী

৮

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় বন্যা ও পাহাড় ধ্বসের ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রায় দুশতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। কাপ্তাই সেনা জোন ৩৮ বীর এর সেনা কর্মকর্তা ও জোয়ানরা ঘরে ঘরেই ত্রাণ পৌঁছে দিয়েছেন। মঙ্গলবার (১৪জুলাই) রাঙ্গামাটির সেনা রিজিয়নের নির্দেশ মোতাবেক কাপ্তাই সেনাজোন (৩৮বীর) এর অধিনায়কলেঃ কর্ণেল মুহাম্মদ নাজমুল কাদির শুভ, পিএসসি নিজেই এসব ত্রাণ পৌঁছে দেন।

গত ক’দিনের টানা বৃষ্ঠিতে কাপ্তাই উপজেলাতেও বিভিন্ন ইউনিয়নে পাহাড় ধ্বস ও বন্যায় ক্ষতিগ্রস্ত হয় হাজারো পরিবার। ফসল সহ ঘর বাড়ি হারিয়ে প্রায় ৫ শতাধীক পরিবার ১৮টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। এ সকল পরিবার বাসা বাড়ি হারিয়ে এখন দিশেহারা। ইতিমধ্যে বিভিন্ন জেলা, উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী বিজিবি ও বিভিন্ন সংগঠনের পক্ষ হতে ত্রাণ দেয়া অব্যাহত রেখেছে।

জানা গেছে, কাপ্তাই নতুন বাজার ঢাকাইয়া কলোনির পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছেন সেনাজোন ৩৮বীর এর অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ নাজমুল কাদির শুভ পিএসসি। পাহাড়ের ঢালুতে বসবাসকারী অসহায়, দুস্থ ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সেনাবাহিনীর ত্রাণ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অধিনায়ক লেঃকর্ণেল মুহাম্মদ নাজমুল কাদির শুভ, পিএসসি জানান, রাঙ্গামাটি সেনা রিজিয়নের দিক নির্দেশনা মোতাবেক পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮০পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সেনাবাহিনী সব সময় সকল দূর্যোগে ও সকল উন্নয়নে পাশে আছে এবং থাকবে বলে উল্লেখ করেন। ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

কাপ্তাই ৪ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ জানান, কাপ্তাই সেনা জোন কর্তৃক পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে যে ত্রাণ দিয়েছে তা খুবই প্রশংসনীয়। তিনি কাপ্তাই ইউনিয়নবাসীর পক্ষ হতে কাপ্তাই সেনাজোনকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। এসময় প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান, ইউপি সদস্য ইমান আলী সহ কাপ্তাই সেনাজোন অফিসারগন ত্রাণ বিতরণে সহায়তা করে।