শিরোনাম
কাপ্তাইয়ে যুব উন্নয়নের কম্পিউটার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণগানে গানে দ্রোহ-মানবতার বার্তা নজরুল বর্ষেখাগড়াছড়ির মানিকছড়িতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও আলোচনা সভাবান্দরবানের লামা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে রোগী অথচ কমছে বরাদ্দ ও জনবলকৃষকের স্বার্থে ডিজিটাল উদ্যোগ মাটিরাঙ্গায় শুরু কৃষক কার্ড কার্যক্রমমানিকছড়িতে আজকের প্রজন্ম’র ১৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৩৯হাজার টাকার সার আটককাপ্তাইয়ে ইউরিয়া সার সহ ট্রাক জব্ধ করেছে বিজিবি সদস্যরাসরকার উৎপাদন বাড়ানোর উপায় বের করবে কেপিএম বন্ধ করবে নাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এবা র‌্যাবের অভিযানে ১ লাখ পিস ইয়াবা সহ আটক-১

বান্দরবনের লামা-চকরিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আশঙ্কাজনক ২

॥ নিজস্ব প্রতিবেদক, লামা ॥
বান্দরবানের লামা-চকরিয়া সড়কের ইয়াংছা বধুঝিরি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মোঃ এনাম (১৮) এর এক মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দুই আরোহীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সোমবার (১৩ জুলাই) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে লামা-চকরিয়া সড়কের ইয়াংছা বধুঝিরি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মোঃ এনামকে মৃত ঘোষণা করেন। নিহত এনাম ইয়াংছা বধুঝিরি এলাকার সাহাব উদ্দিন ও খালেদা বেগম দম্পতির ছেলে বলে জানা গেছে।

এদিকে, দুর্ঘটনায় গুরুতর আহত অপর দুই আরোহীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কায়সার হামিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।