শিরোনাম
প্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবিশিক্ষার উপযুক্ত পরিবেশ ও ঝরে পড়া রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীপ্রকৃতির সহনশীলতা খেয়াল রেখে অবকাঠামো নির্মাণ করতে হবে: পার্বত্য মন্ত্রীখাগড়াছড়ির রামগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দবান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ইকো-কার্ডিওগ্রাফি সেবারামগড় বিজিবির জোন কমান্ডারের পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদানকাপ্তাইয়ে বানরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, ক্ষতি করা যাবে না বললো বন বিভাগ

কাপ্তাই শিলছড়িতে খেলতে গিয়ে সেফটি ট্যাংকে পরে শিশুর মৃত্যু

১৪

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নে এক শিশু সেপটিক ট্যাংকে পড়ে মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বন্ধুদের সাথে খেলতে গিয়ে কোন এক ফাঁকে সে সেপটিক ট্যাংকে পড়ে গিয়ে তার মৃত্যু হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। সোমবার (১৩জুলাই) বিকালে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।

স্থানীয় সুত্রগুলো জানায়, উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ শিলছড়ি বাজার এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের পাশে খেলতে গিয়ে হঠাৎ খোলা সেফটি ট্যাংকিতে পরে নন্দী মল্লিক তুলশী (৫) তার বাবার সুজন মল্লিক। এলাকার লোকজন তাকে দ্রুত উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুর পিতা শিলছড়ি এলাকায় বসবাস করে। উক্ত ওয়ার্ডে ইউপি সদস্য সরোয়ার হোসেন জানান, শিশু খেলতে গিয়ে হঠাৎ খোলা সেফটি ট্যাংকিতে পরে মারা যায়।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল হাসান রুবেল (ওসি) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।