শিরোনাম
প্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবিশিক্ষার উপযুক্ত পরিবেশ ও ঝরে পড়া রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীপ্রকৃতির সহনশীলতা খেয়াল রেখে অবকাঠামো নির্মাণ করতে হবে: পার্বত্য মন্ত্রীখাগড়াছড়ির রামগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দবান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ইকো-কার্ডিওগ্রাফি সেবারামগড় বিজিবির জোন কমান্ডারের পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদানকাপ্তাইয়ে বানরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, ক্ষতি করা যাবে না বললো বন বিভাগ

গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে

২

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য ধারণ করে খাগড়াছড়ির দীঘিনালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, ঋণ এবং গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (৬জুলাই) সকালে দীঘিনালা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), দীঘিনালা শাখার যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দীঘিনালা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিআরডিবির দীঘিনালা শাখার সভাপতি মোঃ সোহেল রানা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম, দীঘিনালা থানার প্রতিনিধি প্রাণতোষ বণিক, বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগণ বিকাশ চাকমা, বিআরডিবি’র সাবেক সভাপতি আনন্দ মোহন চাকমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্মকর্তা শ্যামল মিত্র চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ বলেন, পল্লী উন্নয়নের মাধ্যমে গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি সরকারের উন্নয়নমূলক কর্মসূচির সুফল যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান।

আলোচনা সভায় শেষ ৬ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ১ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়। পাশাপাশি উপস্থিত সমবায়দের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারাও বিতরণ করা হয়।