শিরোনাম
প্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবিশিক্ষার উপযুক্ত পরিবেশ ও ঝরে পড়া রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীপ্রকৃতির সহনশীলতা খেয়াল রেখে অবকাঠামো নির্মাণ করতে হবে: পার্বত্য মন্ত্রীখাগড়াছড়ির রামগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দবান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ইকো-কার্ডিওগ্রাফি সেবারামগড় বিজিবির জোন কমান্ডারের পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদানকাপ্তাইয়ে বানরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, ক্ষতি করা যাবে না বললো বন বিভাগ

রাঙ্গামাটিতে মাহিন্দ্র অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত সহ আহত ৫

১২

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটির লংগদুতে মাহিন্দ্র ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত সহ ৫ যাত্রী গুরুতর আহত হয়েছে। সোমবার (৬জুলাই) লংগদু উপজেলা থেকে দীঘিনালা উপজেলায় যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সকাল ৭টায় দীঘিনালার উদ্দেশ্যে লংগদু বাইট্টাপাড়া থেকে যাত্রী সহ ছেড়ে যাওয়া মাহিন্দ্র নাজিম টিলা নামক স্থানে পৌঁছুলে ও বিপরীত দিক থেকে আসা অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিক্সায় থাকা ছয়যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাবেতা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সকলকে রাঙ্গামাটিতে রেফার করে। এসময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই বছরের শিশু রিফাত মারা যায়।

অটোরিক্সা মালিক সমিতির সভাপতি দুলাল জানায়, অটো চালক বরকত সমিতির তালিকাভুক্ত সদস্য নন। মাহিন্দ্র মালিক সমিতির জামাল হোসেন জানায়, আমাদের এখান থেকে সকাল ৬টায় নুর আলম যাত্রী নিয়ে দীঘিনালার উদ্দেশ্য রওনা করে। নাজিমটিলা নামক স্থানে গেলে খবর পাই গাড়ি দুর্ঘটনার স্বীকার হয়েছে।

লংগদু থানার অফিসার ইনচার্জ জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে বলে, গাড়ি গুলো জব্দ করার চেষ্টা চলছে। স্বজনদের পক্ষ হতে এখনো কোন অভিযোগ করা হয়নি।