শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভা

আপনার সফলতা অন্যকেও বলুন: জেলা প্রশাসক নাজমা আশরাফী

॥ মিলটন বড়ুয়া ॥
রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেছেন, আপনার সফলতা অন্যকেও বলুন এতে তাঁরাও আপনার সাথে একসাথে চলতে পারবে। সরকার পল্লী উন্নয়নে নারী পুরুষের ভাগ্য পরিবর্তনে যে উদ্যোগ নিয়েছে তাতে সুফলপ্রার্থীদের সফলতা আসবেই। সোমবার (৬জুলাই) জাতীয় পল্লী দিবস-২০২৬ পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সকলা ১০ ঘটিকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড রাঙ্গামাটি জেলা পরিচালক মোঃ এনামুল হক এর সভাপতিত্বে “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোঃ তারেক সেকান্দার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মুহাম্মদ ইকরামুল হক ভুঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিআরডিবি’র পদস্থ কর্মকর্তাগন। বক্তব্য রাখেন, অ্যাড. মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক, জেলা বিএনপি, মোঃ আবদ্দুল আলীম, সভাপতি, বাংলাদেশ জামায়াত ইসলাম, শাহীদা আক্তার বিআরডিবি’র সুফলভোগী ও সভাপতি এফপিএবি। উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি, মিলটন বড়ুয়া, সম্পাদক ও প্রকাশক সাপ্তাহিক পাহাড়ের সময় ও সভাপতি পার্বত্য সাংবাদিক ইউনিয়ন, নন্দন দেবনাথ, সম্পাদক দৈনিক গিরিদর্পণ। এছাড়াও বিআরডিবি’র সমিতিভুক্ত বিপুল সদস্য সদস্যাগণ অংশ গ্রহন করেন।

জেলা প্রশাসক আরো বলেন, নারী ও পুরুষদের উন্নয়নে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। পল্লী উন্নয়নে সরকারিভাবে লোন নিতে পারবেন। বিআরডিবি’র সদস্যভুক্তরা নিজেদের উন্নয়নে যেমন সুফল পাচ্ছেন তেমন সফলতাকে অন্যের জন্য আশান্বিত করছেন। আগামীতে আরো দ্বীগুন সুবিধা আপনারা পাবেন। তাই আপনার সফলতা অন্যকেও বলুন এতে তাঁরাও আপনার সাথে একসাথে চলতে পারবে, উন্নয়নেও অংশগ্রহন করতে পারবে।

পরে প্রধান অতিথি জেলা সদর সহ উপজেলার বিভিন্ন নারী পুরুষ সদস্যদের মাঝে পল্লী উন্নয়নের লক্ষ্য পূরণে ৯ লক্ষ ৮৩ হাজার টাকার লোন এর চেক বিতরণ করেন। এছাড়াও গাছের চারা প্রদান করেন সদস্যদের মাঝে। পরে অতিথিবিৃন্দরা জাতীয় পল্লী উন্নয়ন দিবস র‌্যালীতে অংশ গ্রহন করেন।