শিরোনাম
কিশোর বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণকাপ্তাই উপজেলায় বাড়ছে ডেঙ্গু রোগী ৪৪৯ জনে শনাক্ত ২৫, সুস্থ ২৪ জনহাতি সংরক্ষণে সরকার নতুন প্রকল্প হাতে নিয়েছে: প্রধান বন সংরক্ষকবান্দরবানের থানচিতে দর্শনীয় বহু স্থানের ঐতিহ্যের নামগুলোর সঠিক ব্যবহার দরকারদুর্গম পাহাড়ে শিক্ষার আলো আর পানির কষ্ট ঘোচাতে সেনাবাহিনীর উদ্যোগপ্রযুক্তি ও দক্ষতার সমন্বয়ে উৎপাদন বাড়ানোর আহ্বানমা’তো নাই বহুদিন পর নানাবাড়ি এসেছি, আপনাদের খেয়াল রাখব: প্রধানমন্ত্রীপ্রবীণদের জন্য স্বাস্থ্য খাতে ৫০%ছাড় এবং হাসপাতালে দুইটি সিট বরাদ্দ চাইদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশ

চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থা’র ভয়েস হান্ট সিজন-৩ প্রস্তুতি সভা

৭

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
সংগীতের সুর আর স্মরলিপির অন্যতম প্রধান সহায়ক হলো যন্ত্রশিল্পী। যেখানে গান আর নৃত্য তথা সাংস্কৃতিক এবং সংগীতকে আরো পরিপূর্ণতা করে তোলে। এ পরিপূর্ণতাকে তুলে ধরতেই পেশাদার যন্ত্রশিল্পীদের সংগঠন চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থা কাজ করে চলেছে। এ নিয়ে সংস্থাটি আয়োজন করতে যাচ্ছে ভয়েস হান্ট সিজন-৩ প্রতিযোগিতা।

এ উপলক্ষে রবিবার (৫জুলাই) বিকেল ৪ টায় সংগঠনের কার্যালয় চট্টগ্রামের সদরঘাটস্থ মেট্রোপ্লাজায় প্রতিযোগিতার পূর্ব প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন প্রতিযোগিতা প্রস্ততি কমিটির আহবায়ক এস এম শাহজাহান। সদস্য সচিব রুবেল বড়ুয়ার পরিচালনায় এসময় সংগঠনের সভাপতি হিল্লোল রায়, সাবেক সভাপতি মনোজ সরকার ও লায়ন প্রবীর দত্ত সাজু, অর্থ সম্পাদক পিযুষ সেন, ভয়েস হান্ট সিজন-৩ প্রতিযোগিতা প্রস্তুতি কমিটির সদস্য ঝুলন দত্ত সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আগামী ১১ জুলাই শনিবার সকাল ৯ টা হতে চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউট এ ভয়েস হান্ট সিজন-৩ প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয়।