শিরোনাম
প্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবিশিক্ষার উপযুক্ত পরিবেশ ও ঝরে পড়া রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীপ্রকৃতির সহনশীলতা খেয়াল রেখে অবকাঠামো নির্মাণ করতে হবে: পার্বত্য মন্ত্রীখাগড়াছড়ির রামগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দবান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ইকো-কার্ডিওগ্রাফি সেবারামগড় বিজিবির জোন কমান্ডারের পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদানকাপ্তাইয়ে বানরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, ক্ষতি করা যাবে না বললো বন বিভাগ

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে ২৫ সমবায়ীকে ঋণ ও চারা প্রদান

২

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
জাতীয় পল্লী উন্নয়ন দিবসে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকার সমবায়ীরা অনুষ্ঠানে যোগদান করেন। এ উপলক্ষে সোমবার (৬জুলাই) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিআরডিবি’র কাপ্তাই উপজেলা কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকের এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুল ইসলাম। বিশেষ অতিথি কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন। বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা: এনামুল হক হাজারী, কৃষি অফিসার আহসান হাবীব, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন, কাপ্তাই প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি স্বপন বড়ুয়া, সমবায়ী নুর বেগম মিতা ও পারভিন আক্তার। উপজেলা সহকারী তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর প্রথমে খাল কাটা কর্মসূচী পালন করেছেন। পল্লী উন্নয়ন এর জন্য এটাই একটি অন্যতম উদ্যোগ। পল্লী উন্নয়ন এর জন্য প্রান্তিক পর্যায়ে প্রথমে শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। সর্বোপরি সকলের সমন্বিত প্রচেষ্টায় আত্মনির্ভরশীল হয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে।

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরী’তে একটি তথ্য চিত্র প্রর্দশন করা হয়। এছাড়াও২৫ জন সমবায়ীকে ১৫ লক্ষ ৪২ হাজার টাকার ঋণের চেক এবং ১শত জনকে গাছের চারা বিতরণ করা হয়।