শিরোনাম
কিশোর বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণকাপ্তাই উপজেলায় বাড়ছে ডেঙ্গু রোগী ৪৪৯ জনে শনাক্ত ২৫, সুস্থ ২৪ জনহাতি সংরক্ষণে সরকার নতুন প্রকল্প হাতে নিয়েছে: প্রধান বন সংরক্ষকবান্দরবানের থানচিতে দর্শনীয় বহু স্থানের ঐতিহ্যের নামগুলোর সঠিক ব্যবহার দরকারদুর্গম পাহাড়ে শিক্ষার আলো আর পানির কষ্ট ঘোচাতে সেনাবাহিনীর উদ্যোগপ্রযুক্তি ও দক্ষতার সমন্বয়ে উৎপাদন বাড়ানোর আহ্বানমা’তো নাই বহুদিন পর নানাবাড়ি এসেছি, আপনাদের খেয়াল রাখব: প্রধানমন্ত্রীপ্রবীণদের জন্য স্বাস্থ্য খাতে ৫০%ছাড় এবং হাসপাতালে দুইটি সিট বরাদ্দ চাইদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশ

খাগড়াছড়ির দীঘিনালায় বলাৎকারের অভিযোগে আটক-১

৯

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির দীঘিনালায় ১৩বছরের এক কিশোরকে বলাৎকারের অভিযোগে একজনকে আটক করেছে দীঘিনালা থানা পুলিশ। গত বৃহষ্পতিবার (২ জুলাই) রাত সাড়ে আটটার দিকে উপজেলার ছোট মেরুং এর ঈদগাহ মাঠের পাশে এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে ভুক্তভোগী শিশু খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে রবিবার (৫ জুলাই) দীঘিনালা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। আটককৃত মোঃ লিটন (৪৫) একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত আব্দুল মজিদের ছেলে বলে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে পুলিশ জানায়, ভুক্তভোগী তার চাচার বাড়ি থেকে নিজ বাড়ি যাওয়ায় পথে অভিযুক্ত লিটন তাকে একা পেয়ে বলাৎকার করে।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেঃ ইকবাল বাহার চৌধুরী জানান, মামলা দায়ের করার পরপরই অভিযুক্তকে আটক করা হয়েছে।