শিরোনাম
স্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বড়ুয়া জন কল্যাণ সংস্থা ও বুদ্ধাংকুর বিহার কমিটির অভিষেক অনুষ্ঠিত

১৫

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি বড়ুয়া জন কল্যাণ সংস্থা ও বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩জুলাই) সকাল থেকে দুপুরে দুই পর্বে বিহারের নব নির্বাচিত কমিটির সদস্যদের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময নব নির্বাচিত কমিটির সভাপতি সুকুমার বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সদস্য অর্থ (যুগ্ন সচিব) সুমন বড়ুয়া, আসামবস্তি ধর্ম চক্র বিহারের অধ্যক্ষ পাইয়া বংশ মহাথের, বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ করুনাপাল থের, আনন্দ প্রিয় ভিক্ষু, অধ্যাপক উজ্জ্বল বড়ুয়া, ডা. রূপম তালুকদার বাবলা, উদয়ন বড়ুয়া, আশিষ বড়ুয়া, সম্ভু বড়ুয়া প্রমুখ। সাধারণ সম্পাদক সনত কান্তি বড়ুয়া অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন।

অনুষ্ঠানকে উপলক্ষে সকালে বুদ্ধ পতাকা উত্তোলন, সংঘদান, অষ্টপরিস্কার দান, বুদ্ধ প্রতিবিম্বদান, জ্ঞাতি ভোজন, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয।

এসময়, প্রধান অতিথি বলেন, গৌতম বুদ্ধের অহিংসা নীতিকে ধারণ করে লোভ, লালসা ত্যাগ করে, সমাজকে একতাবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করে যেতে হবে। সমাজ উন্নয়নের জন্য গঠনমূলক আলোচনা করতে হবে। সমাজকে এগিয়ে নিতে হলে ঐক্য ছাড়া কোন বিকল্প নাই।

সাধারণ সম্পাদক সনত কান্তি বড়ুয়া বলেন, বড়ুয়া জনকল্যাণ সংস্থা ও বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি ৪১ বিশিষ্ট সদস্য নিয়ে গঠন করা হয়েছে। রাঙ্গামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়। এ সংগঠনকে গতিশীল করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা এবং সরকারের সহযোগিতা খুবই প্রয়োজন। নব নির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহন অনুষ্ঠানে যারা সহযোগিতা করেছে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান এবং ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।

পরে নব নির্বাচিত কমিটির সকল কর্মকর্তাকে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি।