শিরোনাম
বড়ুয়া জন কল্যাণ সংস্থা ও বুদ্ধাংকুর বিহার কমিটির অভিষেক অনুষ্ঠিতজুলাই গণহত্যা, গুম ও খুনের বিচার দাবীতে খাগাড়াছড়িতে গণমিছিলমাটিরাঙ্গায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা সার ও কৃষি উপকরণ বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে নজরুল বর্ষ উদযাপনবান্দরবনের রোয়াংছড়ি থানার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণস্বেচ্ছাশ্রমে শিলছড়ী বাজার জামে মসজিদের মাটি ভরাট কাজ করল এলাকাবাসীখাগড়াছড়ির রামগড়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণের হুমকিতে থানায় অভিযোগরোয়াংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন কমিটিকে বরণমাটিরাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে ‘নজরুল বর্ষ’ ২০২৬-২৭ এর উদ্বোধনতরুণদের মাদকমুক্ত রাখতে বান্দরবনের রোয়াংছড়ি যুবদলের ক্রীড়া সামগ্রী বিতরণ

জুলাই গণহত্যা, গুম ও খুনের বিচার দাবীতে খাগাড়াছড়িতে গণমিছিল

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
জুলাই গণহত্যা, গুম, খুন ও বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণভোটের রায় ও ১৯৭২ সালের সংবিধান বাতিল করে জুলাইয়ের আকাঙ্খা বাস্তবায়নের দাবিতে, খাগড়াছড়িতে ১১’দলীয় জোটের আয়োজনে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪-জুলাই) বিকাল ৬ টায় খাগড়াছড়ি ১১ দলীয় জোট এর আয়োজনে এ গণমিছিল কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এডভোকেট ইয়াকুব আলী চৌধুরীর নেতৃত্বে শহরের প্রানকেন্দ্র শাপলা চত্বর থেকে শুরু হয়ে বাজারের পৌর ভ্যালিব্রিজ, জিয়ার মুর্তি, নারিকেল বাগান, গাছব্যাবসাই সমিতি মোড় হয়ে আবার বাজারের মূল কেন্দ্র শাপলা চত্বরের মুক্ত মঞ্চে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে ১১’দলিয় জোটের গণমিছিল সমাপ্ত করা হয়েছে। মিছিলে তৃণমূল পর্যায়ের মানুষ অংশ গ্রহন করে।

এ সময় বক্তারা বলেন, জুলাই গণহত্যা, গুম, খুন ও বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণভোটের রায় বাস্তবায়নে কোন আপোষ নয়। বরং এসকল দাবী আদায়ের জন্য জীবনবাজি রেখে মাঠে ময়দানে কাজ করে যাবে, গণতন্ত্র পুনরুদ্ধারে ১১ দলীয় জোটের আজকের এ গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। দেশের বর্তমান প্রেক্ষাপটে প্রতিটি রাজনৈতিক দলের সুনির্দিষ্ট রূপরেখা প্রদান করা উচিৎ ।

বক্তারা আরো বলেন, শুধু গুম-খুনের বিচারের দাবি নয়, বরং এটি কীভাবে কার্যকর হবে তার একটি সুনির্দিষ্ট রূপরেখা জনসাধারণের সামনে তুলে ধরার আহব্বান জানান তারা। দেশের সর্বস্তরের মানুষ এ দাবীর সাথে জুলাই মুলে সম্পৃক্ত : কেবল রাজনৈতিক দল নয়, নাগরিক সমাজ, মানবাধিকার কর্মী, ভুক্তভোগী পরিবার এবং আজকের এই গণমিছিলে সাধারণ মানুষের জোরালো অংশগ্রহন প্রমানিত হয়েছে ‘মানুষ বিচার চায়। মানুষ এ দাবীর পক্ষে রয়েছে বলেও জানান বক্তারা। গণভোটের রায় বাস্তবায়ন’ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার বাস্তবায়ন করার জন্য সরকারের কাছে দাবী জানান।