শিরোনাম
দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশকাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের মানুষ একাধিক সুবিধা থেকে বঞ্চিতজাল নোট প্রচলন প্রতিরোধে দীঘিনালায় জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালাপাহাড়ের সকল জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা: ওয়াদু ভুঁইয়া এমপিরাত নামলেই রামগড়-টু-বারৈয়ারহাট সড়কে বিভিন্ন অংশে ডাকাতিখাগড়াছড়ি সদর হাসপাতালে অনুমোদিত পদ ৮২টি কর্মরত আছেন ১৭দুইটিলা আর্মি ক্যাম্পে কারবারি সম্মেলন ও বিদ্যালয়ে চেয়ার-টেবিল-বেঞ্চ বিতরণদীঘিনালায় দূর্গম মধ্য বানছড়া এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবাদীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদানবান্দরবানের থানচিতে মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছে চাষিরা, ফলন ও আয় ভাল

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাম গাছ থেকে পড়ে চতুর্থ শ্রেণির ছাত্রে মৃত্যু

৫

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাম গাছ থেকে পড়ে বিদ্যালয় পড়–য়া এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহওে পরিবার সহ আত্মীয়স্বজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে সহকর্মীরাও খুবই মর্মাহত হয়ে পড়েছে। বুধবার (২৪জুন) দুপুরে উপজেলার বর্ণাল ইউনিয়নের থৈলাপাড়া এলাকায় এ হৃদয় বিদারক এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।

স্থানয়িরা জানিয়েছেন, রাকিব (১০) চতুর্থ শ্রেণির ছাত্র। নিহত রাকিব স্থানীয় কৃষক আব্দুর রহিমের ছেলে এবং থৈলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। ঘটনার দিন বেলা সাড়ে ১১টার দিকে স্কুলে যাওয়ার পথে রাকিব বাড়ির পাশে গাছের নিচে স্কুলব্যাগ রেখে জাম পাড়তে গাছে ওঠে। জাম পাড়ার এক পর্যায়ে গাছে থাকা লাল পিঁপড়ার কামড়ে অতিষ্ঠ হয়ে সে হঠাৎ ভারসাম্য হারিয়ে গাছ থেকে পাশের বাঁশের বেড়ার উপর পড়তে যায়। এতে বাঁশের বেড়া বুকের এক পাশ দিয়ে ঢুকে পিঠের দিক দিয়ে বেরিয়ে যায়। গুরুতর আহত রাকিব ঘটনাস্থলেই মারা যায়। স্কুলে যাওয়ার পথে এভাবে অকালে ঝরে যাওয়া এই শিশুর মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ উদ্দিন বলেন, এ বিষয়ে এখনো তিনি অবগত নন। তাছাগা তিনি কারো কাছ থেকে লিখিত অভিযোগ বা তথ্য পাননি।