॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
খাগড়াছড়ির পানছড়িতে পূর্ব শত্রুতার জেরে একের পর এক হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু বিচার দাবি করেছেন মোঃ আছাদ শেখ ও তার পরিবার। রবিবার (২২জুন) বিকেল ৫টায় পানছড়ি প্রেসক্লাবের অফিস কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে সদর ইউনিয়নের হেডম্যান টিলা এলাকার বাসিন্দা মোঃ আছাদ শেখ বলেন, গত বছরের ১৫ অক্টোবর তার প্রতিবন্ধী শ্যালককে মারধরের ঘটনায় স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে অভিযুক্তরা আর এমন ঘটনার পুনরাবৃত্তি না করার অঙ্গীকার করেছিলেন। কিন্তু চলতি বছরের ১৫ মে ও ১৮ জুন তার স্ত্রী আকলিমা আক্তার মনি, সন্তান এবং তাকে মারধর করা হয় বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় পানছড়ি থানায় একাধিক অভিযোগ ও মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রধান আসামি শহিদ মিয়াকে পুলিশ গ্রেপ্তার করলেও তিনি জামিনে মুক্ত হয়ে আবারও তাদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছেন।
সংবাদ সম্মেলনে মোঃ আছাদ শেখ তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করতে প্রশাসনের জররি হস্তক্ষেপ কামনা করেন।
শিরোনাম
দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশকাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের মানুষ একাধিক সুবিধা থেকে বঞ্চিতজাল নোট প্রচলন প্রতিরোধে দীঘিনালায় জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালাপাহাড়ের সকল জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা: ওয়াদু ভুঁইয়া এমপিরাত নামলেই রামগড়-টু-বারৈয়ারহাট সড়কে বিভিন্ন অংশে ডাকাতিখাগড়াছড়ি সদর হাসপাতালে অনুমোদিত পদ ৮২টি কর্মরত আছেন ১৭দুইটিলা আর্মি ক্যাম্পে কারবারি সম্মেলন ও বিদ্যালয়ে চেয়ার-টেবিল-বেঞ্চ বিতরণদীঘিনালায় দূর্গম মধ্য বানছড়া এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবাদীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদানবান্দরবানের থানচিতে মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছে চাষিরা, ফলন ও আয় ভাল